আমার প্রিয় পোস্ট

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

বাসের ভেতর বৃষ্টি বিড়ম্বনা

০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:০৯

শেয়ারঃ
0 0 0

গতকাল অফিস শেষ করে গুলশান ২ নম্বর থেকে বাসায় ফিরছি। আকাশে হালকা মেঘ। টিকিট কেটে অপেক্ষমান বাসে উঠে পড়লাম। দুপুরের শেষ দিকে বাসে যাত্রী কম। মহাখালী ছাড়িয়ে মোটামুটি জনা ত্রিশেক যাত্রী হল। খালি বাসে সবাই বেশ এলিয়ে দিয়ে নবাবী চালে বসে আছে। ফ্লাইওভারের কাছে আসতেই মুহূর্তে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো - যাকে বলে মুষলধারে বৃষ্টি। এবং একটু পরই বাসের ছাদ থেকেও অবিরত জল ধারা নামতে লাগলো। ভারত থেকে সদ্যই আমদানিকৃত সিএনজি বাস..তার এমন ভেতরে এমন ভাবে পানি পড়তে লাগলো যে বৃষ্টি বাইরে হচ্ছে না ভেতরে তা বোঝার উপায় ছিলনা। অল্প পরেই বসার সিট সহ বাসের ভেতর পানি দিয়ে ভেসে গেল। যাত্রীরা সব বাস ড্রাইভার, হেল্পার আর বাস কোম্পানি কে শাপশাপান্ত করতে করতে পানি থেকে গা বাচাতে দাড়িয়ে গেছে। আমার সাথে ছাতা ছিল, বৃষ্টির দিন - কখন কী হয়!! তবে প্রায় সময়ই ছাতাটা কোন কাজে লাগেনা, শুধু হাতে নিয়ে বেড়ানো। ........ কিন্তু এইবার ছাতাটা আমার কাজে লাগলো। খামাখা না দাড়িয়ে আমি ছাতা খুলে মাথার ওপর ধরে সিটে বসে রইলাম। প্রথম প্রথম সবাই আমার কান্ড দেখে বেশ মজা পাচ্ছিল, কিন্তু বৃষ্টির ছাট বাড়তেই আমার দেখাদেখি বাসের অন্য ছাতাগুলো ও খুলে গেল। আমরা যারা ছাতা এনেছি তাড়া সবাই ছাতা মাথায় বাসে বসে-দাড়িয়ে রইলাম, বাকিরা সব কাকভেজা হল।

একেই বলে কপাল! কখন কোথায় কী কাজে লেগে যায় তা বলা যায়না। বাসের ভেতর সবাই ছাতা মাথায় বসে আছে, সে আসলেই এক অভাবনীয় দৃশ্য ছিল। আর কখনো এ দৃশ্য দেখতে পাব কিনা..........তাই বাস থেকে নামার আগমুহূর্তে একটা ছবি তুলে ঘটনাটা অমর করে রাখলাম। আমি বেশ মজা পেয়েছি ঘটনাটাতে, কিছুটা মজাটা যাতে আপনারাও পান তাই ছবিটা দিয়ে দিলাম ;)

পুনশ্চ: অনেক দিন পর ব্লগে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি ডলার (not $) ওপর আছি ;)

 

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:১৬
শেরজা তপন বলেছেন: :) সেইরকম দৃশ্য-এই দেশেই সম্ভব
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: সেই রকম বাসে উঠেছিলাম ;)

২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:১৬
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: হিহিহি... বাঙালীকে বৃষ্টিতে ভেজানোর জন্য বেচারা ইন্ডিয়ান বাসের মহান চেষ্টাকে স্যালুট! বৃষ্টিতে ভিজতে এখন তেমন খারাপ লাগে না ভাই, যেই ভয়াবহ গরম গেল! আমি মাত্রই আমার তোলা ঝড়ের ছবি পোস্টালাম। জঘন্য গরমের পর ঝড়-বৃষ্টি "ব্যথার মত সুখ" টাইপ!

পোস্টে যোগ... ভাল থাকুক আপনার ছাতা আর ছাতার মালিক!
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: বৃষ্টিতো আমার খুব ভাল লাগে, কিন্তু অফিস থেকে ফেরার সময় কেতাদুরস্তর অবস্হায় মনখুলে ভেজা যায়না।

আপনি কেমন আছেন?

ধন্যবাদ

৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:২৩
কালপুরুষ বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম। তাও আবার বৃষ্টি বিড়ম্বনার ঘটনা। ভাল লাগলো।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৪
পানকৌড়ি বলেছেন: আপনারা শুধু নাস ওয়ালাদের দোষটাই দেখলেন । কিন্তু ওরা যে এই বর্ষার স্বাদ কিছুটা হলেও উপভোগ করতে দিলো সেটা কেই বললেন না !!!!!
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: সেইটাতো বাই ডিফল্ট বলা হইয়া গেছে....... ;)

৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৮
একরামুল হক শামীম বলেছেন: খিক খিক

এই বাসগুলাতে চড়ার বেশ অভিজ্ঞতা আছে ;)

খবর কিতা??
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: তোমাকে মাঝে মইধ্যে কাচের পিছন থেইক্কা দেখি, কিন্তু আমার আগের সেট টা নষ্ট হয়ে সব পুরাতন নাম্বার হারিয়ে গেছে। তাই ফোন দিতে পারি না। সিম আগেরটাই আছে। পারলে তোমার নাম্বারটা এসএমএস করে দিও

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: হুম

৮. ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৯:৪৮
সবুজপএ বলেছেন: ওয়ান লাইন মনে হয় । সেইরকম সার্ভিস
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: গুড গেস, ১০০ মার্কস

 

মোট সময় লেগেছে ২.৪০৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষ্যাপা খুজে ফেরে পরশ পাথর
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ