নিজ হাতে কোরবানী
৩১ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা মুসলিম দেশ, বা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন আর তাই বলেই হয়ত বেশ কিছু জিনিষ আমরা "হুজুর শ্রেণীর" উপরে আউটসোর্স করে ফেলেছি যেগুলো সাধারন সাদাসিদা মুসলমানের একেবারে বেসিক হিসাবে অভ্যাস থাকা উচিত। তার মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন অর্থ বিনিময়ে কোরান খতম পড়ানো এবং আরো কিছু। এইরকমই একটা বিষয় হল জানাজার নামাজ, যেখানে পাড়ার মসজিদের হুজুরের চেয়ে মৃতের ছেলে, স্বামী বা পরিবারের কোন পুরুষের দাবি এবং দায়িত্ব দুটোই অনেক বেশী, যেটা দুঃখজনকভাবে বাংলাদেশের খুব কম পরিবারেই আমি দেখেছি। আজকের বিষয় শিরোনাম দেখে কেউ এর মধ্যে আন্দাজ করে ফেলতে পারেন। তা হল আল্লাহর ওয়াস্তে এই জীবিত প্রানীটিকে হত্যার সবচেয়ে বেশী অধিকার আসলে যে ব্যাক্তির নামে কোরবানী হচ্ছে। একই প্রাণীতে একাধিক শরীক থাকলে অন্ততঃ তাদের মধ্যে থেকে একজনের এগিয়ে আসা উচিত। আমরা একেবারেই আরেক শ্রেণীর হাতে এই দায়িত্ব ছেড়ে দিয়েছি। অনেকের কাছে প্রয়জনীয় ছুরি বা অন্য অস্ত্র নাই কিন্তু মূল বিষয় আমার কাছে মনে হয় সাহসের অভাব বা নিজে করব তা কখনো চিন্তা না করা। অন্ততঃ ইমাম বা হুজুর কাউকে কাছে রেখে নিজে অস্ত্রপ্রয়োগ করা এবং তাদের থেকে শিখে নেয়া। তাতে এক দিকে নিজে কোরবানী করার নেকীপ্রাপ্ত হলেন। আপনার নিয়ত বিশুদ্ধ থাকল এর মাঝে কারো কোন অর্থসংযোগের কোন সুযোগ নেই। সর্বোপরি অন্যের উপর নির্ভরশীলতা আর থাকল না। আর আমার ব্যাক্তিগত মত হল, উত্তম শ্রেণীর কোরবানি হল নিজের পালনকৃত পশুর মাঝে প্রিয়টিকে আল্লাহর জন্য ত্যাগ করা, বর্তমান সময়ে সেটি সম্ভব না হলে কম পক্ষে নিজ হাতে জবাই তো করতে পারি আমরা। আমি বড় হবার পর একবার করেছিলাম আমাদের বাসার জন্য কেনা গরুটিকে। তার পরেই দেশ ছাড়তে হল। আবার যে কবে সুযোগ পাব। সকলে দূয়াপ্রার্থী।
কেউ চাইনিজ জানেন? কোরবানীর ছবি খুজতে গিয়ে বের হয়ে গেল ঃ)
!@@!340526 !@@!340527 !@@!340528
!@@!340529 !@@!340530 !@@!340531
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন