somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেসিডেন্ট টমাস জেফারসনের কোরআন

০৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্যাক্তিগতভাবে কখনো আমেরিকায় যাই নাই কিন্তু দূর থেকে দেখে যা মনে হয় তাতে দেশটা বেশ ইন্টারেস্টিং বলেই মনে হয়। নিউ ইয়র্কের মত জাতিবৈচিত্র আমাদের লন্ডন ছাড়া অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না। সামান্য সংখ্যক আদিবাসী ছাড়া বাকি সবাই মোটামোটি "ইমিগ্রান্ট", কেউ কয়েকশ বছর আগে এসে মহিষ শিকার করে আর ক্যাটেল ড্রাইভ করে পেট চালিয়েছে আর কেউ ডিভি নিয়ে পেট্রল পাম্পে কাজ করছে বা সিলিকন ভ্যালিতে চমক দেখাচ্ছে। আজকের প্রসঙ্গ সেটা না,

আজকে হটাত করে একটা ছবির দিকে নজর পড়ে গেল। ছবিটা আর কিছু না, মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যাক্তিগত সংগ্রহের এক কপি কোরান শরিফের ইংরেজী অনুবাদ। মনে মনে ভাবলাম -হুম... ভেরি ইন্টারেস্টিং। আরেকটু দেখার পরেই বুঝলাম বিষয়টা আরো ইন্টারেস্টিং। আমি ব্যাক্তিগতভাবে রাজনীতির খবর খুব কম রাখি। বাসার সবেই যখন গরম আলোচনা করে ঢাকা অমুক আসনে অমুক পার্টি থেকে অমুক দাড়াচ্ছে, তমুকে তমুক করেছে আমার ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা হয়। তাই আমারিকান রাজনীতি নিয়ে মাথা ঘামানো আরো অনেক দূরের ব্যাপার। কিন্তু এই বিষটা নিয়ে বেশ কিছুক্ষন সময় খরচ করলাম, তাতে মন্দ লাগলো না।

আমেরিকার মিনেসোটা থেকে কিথ এলিসন সিনেটর হিসাবে শপথ গ্রহন করেছেন। এটার বিষয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হল, ইনি একজন কালো আমেরিকান, পেশায় আইনজীবি, এওং উনিশ বছর বয়সকালে ইনি ইসলাম গ্রহন করেছিলেন এবং আমার গবেষনায় যা দেখলাম এখন পর্যন্ত এই নতুন বিশ্বাসের সাথে সম্পৃক্ত আছেন, নিজের ছেলেমেয়েদের মুসলিম হিসাবে মানুষ করেছেন, তার স্ত্রী এখনো ইসলাম স্বীকার কএন নি, ইন্তু স্বামীর সাথে আছেন এবং সন্তানদের মুসলিম হিসাবে গড়ে তুলতে সাহয্য করেছেন। গত চার ই জানুয়ারী কিথ এলিসন সিনেটর হিসাবে শপথ গ্রহনের সময়ে আমেরিকার চিরায়ত প্রথা অনুযায়ী বাইবেলের বদলে কোরানের শপথ নেবার ইচ্ছাপ্রকাশ করেন। এই নিয়ে সারা আমেরিকায় মনে হয় বেশ হইচই শুরু হয় এবং শেষ পর্যন্ত এলিসন, প্রাক্তন প্রেসিডেন্টের ব্যাবহৃত কোরানের কপি ব্যাবহার করে শপথ গ্রহন করেন। আমেরিকার ব্লগাররা মনে হয় আরো আপডেট দিতে পারবেন।

!@@!358016 !@@!358017 !@@!358018 !@@!358019
!@@!358020 !@@!358021 !@@!358022-!@@!358023)
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×