somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো আইফোন

১০ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় রাত তিনটা, ঘুম থেকে উঠে বসে আছি, কারণ, আর কিছু না। এপল কম্পিউটারের বার্ষিক সম্মেলন আরে তাতে সিইও স্টিভ জবস কি-নোট প্রেজেন্টেশন দিবেন। যদিও অনুষ্ঠান হয়ে গেছে অনেক্ষন আগেই কিন্তু ভিডিও অন ডিমান্ডের ডিমান্ড এতো বেশি ছিল যে সন্ধ্যার সময় সার্ভার সবাইকে সার্ভ করতে পারছিল না, তাই রাত তিনটার সময় উঠে দেখা। প্রতিবারের মতই এবারেও চমক, এবং চমকের পর চমক। প্রথমেই গত সেপ্টেম্বর এ ঘোষনা দেয়া এপল টিভি ডিভাইসের বর্ণনা, যদিও আগেই দেখা ছিল কিন্তু তাও বিস্তারিত দেখানো হল, কিন্তু এবারের মূল আকর্ষণ ছিল আইফোন। সম্পুর্ণ টেকনলজী ইন্ডাস্ট্রির গত কয়েক বছরের জল্পন কল্পনার অবসান ঘটিয়ে এপল ফোন প্রস্তুতকারী হিসাবে আত্মপ্রকাশ করল। এবং সেটা করল বেশ রাজকীয় ভাবেই। দুই ঘন্টা ধরে প্রেজেন্টেশন দেখার পর সত্যি স্বীকার করতে হল যে আইপডের মত এবারো এপল নতুন করে চেনা জিনিষকে চিনতে শেখাচ্ছে। এই ফোনের পুরোটাই টাচস্ক্রীন, ফলে কোন বাটন নাই, এবং ওএস ১০ সরাসরি ফোন থেকেই চলবে, আর ফোনের সাথে সাথে এটা ভিডিও আইপডেরও কাজ করবে। আমি আর বিস্তারিত যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যদি আপনারা এপলের ওয়েবসাইটে যান তবে সবাই মুগ্ধ হবেন। আর যারা বিদেশে থাকেন বা দেশের অফিসে এক বস্তা ব্যান্ডউইডথ আছে তারা কিনোট প্রেজেন্টেশনটি দেখতে পারেন। আরেকটা মজার জিনিষ দেখলাম যে, সমস্ত টেকনলজীর জগতকে পালটে দেয়া এই স্টীভ জবসের জীবনবৃত্তান্ত দেখতে গিয়ে। তার পিতার জাতীয়তা সিরিয়ান এবং তার নাম আব্দুল ফাত্তাহ জান্দালী। খুবি ইন্টারেস্টিং। তবে আমি এখনই মুসলিম পরিবারের সন্তান বা ঐ ধরনের কোন ক্লেইম করতে চাচ্ছি না, কারণ তার কপটিক হবারও ভালো সম্ভাবনা আছে, তবে কেউ যদি কিছু জানতে পারেন তাহলে যদি পোস্ট করেন তবে আমি খুব খুশি হবঃ) আমার সার্ভার এখনো ডাউন। আজকে দুই দিন হতে চলল। মন মেজাজ এখনো খুব খারাপ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×