অপর বাস্তবঃ বাস্তবতা সম্পুর্ণ

২৭ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩৪

শেয়ারঃ
0 0 0

বাড়ির পাশেই ছাপাকল। তাই একবার গিয়ে বাকী বাকী বিল্লাহ ভাইয়ের সাথে সিটিং দিয়ে আসলাম। মনে করেছিলাম আঁতলামির এই বইটা আমার সাইটে রাখবো না। তবে বইটা হাতে নিয়ে মত পাল্টালাম। মনে হয় আরো দেশের বাইরে যারা আছেন তাদের সাথেও শেয়ার করা যায়।

ব্লগে বা অন্যখানে যতবারই দেখেছি বইটা কখনোই প্রচ্ছদটা খুব একটা সুন্দর বা নজরকাড়া মনে হয়নি। কিন্তু হাতে যখন নিলাম, দেখি চমকে ওঠার মত সুন্দর। অসাধারণ একটা কম্বিনেশন আছে যেটা মনে হয় কাগজে আর কালিতেই শুধু ফুটে ওঠে।

লেখা আর ছাপা স্ট্যান্ডার্ডের চেয়ে একটু বেশিই ঝকঝকে। তবে সূচীপত্র পড়ে কিছুটা দমে গেলাম। ব্লগে মোটামুটি যেসব ধরণের লেখা আমি স্কিপ করে চলে যাই, সেগুলোকে দিব্যি এক যায়গায় করে বই বানিয়ে ফেলা হয়েছে যেন বাধ্য হয়ে পড়তে হয়। অনলাইনে বই রাখলে মনে হয় একটা ফাও কপি পাব তখন মনে হয় নাক মুক কুঁচকে পড়ে নেব। তবে দেশের বাইরে যেসব ব্লগাররা আছেন, ঘুমুতে যাবার আগে ঝিমাতে ঝিমাতে পোস্ট করেন, আমার মনে হয় তাদের সবার কাছেই এক কপি পৌঁছানো উচিত। হাঁড়ির খবর হল, খুব সম্ভব বইটার এইটাই ফার্স্ট এন্ড লাস্ট এডিশন, কাটতি তেমন এখনো পায়নি, তবে আরো মিডিয়া কভারেজ পাবার চেষ্টা চলছে। আমি আমার সাইড দেখলাম, আজকে অপর বাস্তব বইটা অনলাইনে তুলে দিলাম। যার যত কপি দরকার, সিধা অর্ডার দিয়া দেন। টাইম মতন চলে যাবে। এই সপ্তাহেই অর্ডার পড়লে আমি নিজেই পোস্ট করুম।

অপর বাস্তবের অনলাইন দোকান

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাস্তববাস্তববাস্তব ;
প্রকাশ করা হয়েছে: বইমেলা ওয়েবসাইট  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫১
বিপ্লব রহমান বলেছেন: আহ! কি সুন্দর মলাট! বইটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। ...ধন্যবাদ ফরিদ।
২. ২৭ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৫৩
ফরিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩. ২৭ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৫৪
তিমুর বলেছেন: আমি সেইদিন গেসিলাম বইওয়ালার দরজায়....
৪. ২৭ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৫৭
ত্রিভুজ বলেছেন: মলাটটা জোস হয়েছে... বইটার ব্যাপারে আমার কোন আপত্তি নাই.. তবে ওটাতে ফ্রেব্রিকেটিং হয়েছে যা অনুচিত। অনেকটা জোর করেই একটা মতকে প্রমানীত করা হয়েছে যা দৃষ্টিকটু......

তবে এটাকে ব্লগের প্রতিচ্ছবি বলে ব্লগ সম্পর্কে মানুষকে ভুল ধারনা দেয়া ঠিক হবে না।
৫. ২৭ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:০১
ফরিদ বলেছেন: তিমুর ভাই আপনিই কি আমাদের বাসার তিন তলায় ঢুকে পরে ফেরত চলে এসেছিলেন? আমরা দুই তলায়ঃ)। বাসায় কেউ ছিল না? মাফ কইরা দিয়েন।
@ তেকোনাঃ
আমি বলেই দিয়েছি যে যেসব পোস্ট আমি না পড়ে চলে যাই সবগুলো বস্তাভরে ঢুকানো হয়েছে বইটাতে। তবে আশাকরি নেক্সট ব্লগ কম্পাইলেশন আরেকটু রিফ্লেক্টিভ হবে
৬. ২৭ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:১০
তিমুর বলেছেন: চারতলায় গেসি...দুই তলায়ও গেসি...বই-ওয়ালারে পাই নাই!
৭. ২৮ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:১২
কৌশিক বলেছেন: প্রথম কাস্টমার, জ্বিনের বাদশা! দাড়ান তারে নক করে দেখছি।
৮. ২৮ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:০৬
ফরিদ বলেছেন: তৈমুরের লাহান সব তলাতেই অগ্রাসী চালাইসেন দেখি। সরি জানতাম না আসছেন।

কৌঃ সব্বাইরে নক কেন হাঁকডাক দেন। বই বিক্কিরি না হইলে সব দোষ আপনের।
৯. ০৪ ঠা মে, ২০০৭ রাত ৯:২৭
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: ফরিদ স্বাদিনতার দলিল পত্র ষোল খন্ড
১০. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:২৫
অন্ধকার বলেছেন: বইটার প্রোডাকশন চমত্কার!

 

মোট সময় লেগেছে ০.৯২১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ