পায়ের তলায় সরছে মাটিঃ গুগলের বেড়ে ওঠা
প্রঃ গুগল ব্যাবহার করেন?
উঃ এটা কোন প্রশ্ন হল?
ব্লগে লেখা পড়ছেন, মানে অনলাইনে আছেন, মানে ইন্টারনেট ব্যাবহার জানেন, মানে আন্ধা না হলে অবশ্যই গুগল ব্যাবহার করেন। টের পেয়েছেন গত দুসপ্তাহে গুগল যে একেবারে পালটে গেছে? এখনকার গুগল যে সেই গুগল নাই যেটা আমরা গত সাত বছর ধরে ব্যাবহার করছি এটা সেই গুগল না! ভিতরের কাজ মোটামুটি ঠিক থাকলেও আর বাকি সব খোলনলচে পালটে ফেলা হয়েছে। গুগল প্রথম তার বিজয়যাত্রা শুরু করেছিল সার্চ দিয়ে, তারে কিছু জানতে চাইলে সারা পৃথিবী খুঁজে জবাব বের করে দিত। তারপর শুরু হল ছবি খোঁজা, যার সম্পর্কে জানতে চান, তার ছবি খুঁজে দিবে। তারপর এলো খবর, তারপর ম্যাপ আরো কত কি। ২০০৪ সালে ঠাট্টাচ্ছলে শুরু হল জিমেইল। রাতারাতি ইমেইলের সংজ্ঞাই পালটে দিল। নেট ব্যাবহারকারী একটি বড় জনগোষ্ঠী জিমেইলের ভিতরে নিজেদের জীবনকে ট্রান্সফার করা শুরু করল। আমিই আমার সম্পর্কে যা জানি তার চেয়ে মনে হয় গুগল কম জানে না, বরঞ্চ অনেক নিখুঁত স্মৃতি আর দুর্দান্ত গতি নিয়ে হয়ত বেশিই জানে। জিমেইলে চ্যাট আর চ্যাট হিস্ট্রি ঢুকিয়ে, মাথার ভিতরের চিন্তাগুলোরও রেকর্ড রাখা শুরু করল। ধীরে ধীরে অর্কুট, ব্লগার আর ইউটিউবের অধিগ্রহণের সাথে সাথে সম্পুর্ণ সোশাল নেটওয়ার্কিং সার্কেল সম্পুর্ণ করে ফেলল। সাথে সাথে নাক গলালো আরো বেশীরকম পার্সোনালাইজেশনে। লাগালো ক্যালেন্ডার, ফটো আর গ্রুপস।
ধ্যাত্তেরি, কি নিয়ে লিখতে গিয়ে সবকিছু নিয়ে টান দিলাম। মূল পয়েন্ট হল, কিন্তু এই কিছুদিন পর্যন্ত একটা কাঁচের দেয়াল অসম্ভব শক্তিশালী এই টুলগুলোকে রেখেছিল। তাই টেক্সট সার্চ করলে খালি ওয়েব পেজ আসত, আর ছবি খুঁজলে ছবি, ভিডিও খুঁজলে ক্লিপ। শেষ পর্যন্ত সেই ব্যাবধান আর থাকছে না। এবারে মহামতি গুগল ঠিক করলেন যা এবার সব একসাথে। গুগলে খুঁজলে একই সাথে ওয়েব, ছবি, ভিডিও আর খবর। সাথে ম্যাপ বা ফাইনানশিয়াল তথ্য থাকলে তাও। তাই আমাদের অনলাইনের পৃথিবীটা আর আগের মত নাই। নতুন পৃথিবীতে স্বাগতম।
মজার আরেকটা তথ্যঃ গুগলের প্রতিষ্ঠাতা দুজনেই যে ইহুদী সেটা জানতেন? আমি টের পেলাম যখন দেখলাম যে দুজনের একজন সার্গেই ব্রিন বিবাহ করিয়াছেন ইহুদী রীতি মোতাবেক। ভাবলাম আচ্ছা? এত্তোকিছু বাদ দিয়ে এইটা কেন? আরেকটু খোঁচাখুঁচি করতে দেখলাম যে ভদ্দরলোক নিজে ইহুদী আর তার দোস্তও একই ব্যাকগ্রাউন্ডের প্রোডাক্ট। তাতে কি বদলালো? তেমন কিছুই না, নিউরোনে জমানোর জন্য আরেকটা এক্সট্রা তথ্য। আশাকরি রাগিব ভাইয়ের বলা গুগলের "খাইষ্টামি করব না" নীতিতে সে নিজেই যেন থেকে যেতে পারে।
অলরেডী সবখানে নাক গলানোর রীতির জন্য অনেকেরই একটু এমতে এমতে লাগা শুরু করেছে। দেখাই যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। তাই ভবিষ্যতের গুগলের প্রজেকশনের একটা ছবি দিলাম।
আজন্ম হিরো মিস্টার টি কে খুঁজুন গুগলে
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।