ছাদের কার্ণিশে কাক (দুই নম্বরী)
২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫১
ওপরের প্রচ্ছদটা দেখেছেন? কি অসাধারণ মন খারাপ করে দেয়া ছবি হয়েছে, না? কান্ডটি ঘটিয়েছেন ছবিতে যার নাম লেখা আছে তিনিই। আশার আলোর লিস্টে এই সপ্তাহে পঞ্চম ছিলাম। মতলব সপ্তাহের ১৬৮ ঘন্টার মাঝে ১২০ ঘন্টার বেশী সময় ধরে ব্লগে লগইন করে বসে ছিলাম। আর এই কুকান্ডের পেছনে সবচেয়ে বড় হাত হল কার্ণিশের কাকের। প্রতিদিনই মনে হচ্ছিল এইতো আরেকটু সময় যদি অপেক্ষা করি, বেচারা হয়ত লিখে ফেলবেন আরেকটি পর্ব, পড়তে পারব আরেকটি অসাধারণ পোস্ট। সুদীর্ঘ দু-সপ্তাহের অপেক্ষার পরে পরিপক্ক হল কাকপর্ব। আমি অত্যান্ত আনন্দিত, গর্বিত, আর কৃতজ্ঞ, যে ২০ পর্ব হবার সাথে সাথেই এই অসাধারণ প্রচ্ছদসহ আমাকে মূলকপি পিডিএফ হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আর অনুমতি দেয়া হয়েছে আমাকে বই হিসাবে আমার বইমেলা.কম ওয়েবসাইটে রাখার জন্য। আমার মনে হয় লেখক বেচারাও কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছেন আমাদের বিরামহীন মুগ্ধতা থেকে। আশা করি অতিদ্রুত তিনি নিজেকে রিফ্রেশ করে নিয়ে আমাদের মন খারাপ করে দেয়ার জন্য, আরেকটা জমজমাট সিরিজ নিয়ে হাজির হবেন।
কার্ণিশে কাক অপেক্ষা করছে আপনাদের জন্য। জলদি ঘুরে আসুন।
তবে আমাগোর অনলাইনে মাঞ্জা মারনের ভাত নষ্ট করলেন মিয়া। একটু উৎসাহ পাচ্ছিলাম চান্স নিমু কিনা, দিসে বেলুনে সুই ফুটায়ে (খাইয়ালামু)
প্রকাশ করা হয়েছে: নেট কালেকশন, বইমেলা ওয়েবসাইট বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুহম্মদ জুবায়ের বলেছেন:
ফরিদ, ভুল বুঝলেন। আমি কিন্তু সত্যি সত্যিই খুব মজা পেয়েছি। মন্তব্যও মজা করেই।
শমশেরআলম বলেছেন:
ফটুকটা ফাটাফাটি হইছে
দ্রোহী বলেছেন:
সহমত @শমশের
ফরিদ বলেছেন:
@লুঃআমার জানামতে উনি বর্তমানে প্রবাসে। আগে না পড়লে জলদি! অভিনয়ের খবর জানি না।
@শাআঃ
সহমত। জব্বর হইসে!
মুহম্মদ জুবায়ের বলেছেন:
ভাই ফরিদ, অবাক হয়ে দেখলাম ২০০৪-এ প্রকাশিত (অনন্যা) আমার লেখা কিশোর উপন্যাস "আমাদের অমল" বইমেলা ডট কমে তালিকাভুক্ত হয়ে বসে আছে। জানতামই না। তবে মজা হলো সেখানে লেখকের নাম আছে "আদার"!! আরো মজা পেলাম। আপনার দোষ নেই। আমার লেখার কদর বা পাঠক যে নেই তা-ই প্রমাণিত! :-)
ফরিদ বলেছেন:
জুবায়ের ভাই/বস! মাইন্ড খাইয়েন না, মাফ কইরা দিয়েন। লেখকের লিস্টি বেশী লম্বা হয়ে যাওয়ায়, যারা এখনো জোরেসোরে লিখা শুরু করেন নাই, তাগোরে গণহারে 'আদার' লিস্টিতে তুলে দিসিলাম। তবে ডেস্ক্রিপশনের যায়গায় আপনার নাম আছে কিন্তুক। ভাইবেন না, আস্তেধীরে মেইন লিস্টিতে ঢুকায়ে দিব।
মনে বহুত আশা ছিল, যে একখান ওয়েবসাইট হইলে প্রকাশকরা না হইলেও অন্ততঃ লিখকরা কিছু খোঁজখবর নিবে, ছাতার কেউ একটু হাই হ্যালোও করে না :'(
দেখেন এখন অনলাইনে বন্ধুবান্ধব চিনপরিচিত কাউরে কিছু বেচতে পারেন কিনা
আমাদের আমল
দ্রোহী বলেছেন:
লূনা রুশদী, আনোয়ার সাদাত শিমুল মরহুম নায়ক সালমান শাহর ডামি হিসাবে "স্বপ্নের মৃত্যু নেই" ছবিতে অভিনয় করেছিলেন।-----
সালমান রুশদী আপনের কি হন?
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
অ্যাঁ! @দ্রোহী(আজকে সব বদ্দা টাইপ কমেন্ট করবো .. আমি তারে গুরু মানছি ..)
সুমন চৌধুরী বলেছেন:
৫
ফরিদ বলেছেন:
সুঃবাধিত হইলামঃ)
অশুঃ কাহিনীতে অতীতের স্ম্রৃতি রোমন্থন। তাই পুরান কাহিনী, পুরান বিল্ডিং
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
লুনা রুশদী:না! আমি অভিনেতা কিংবা তেমন পরিচিত কেউ নই! টুকটাক লেখালেখির যা চেষ্টা তা বেশীরভাগই এ ব্লগে। আপনার একটা সিরিজ পড়েছিলাম 'বাংলালাইভে' সম্ভবত: ২০০৪/৫ সালে। ধন্যবাদ।
----------
দ্রোহী:
অ্যা!!!
---------
সামহয়্যারইনব্লগে আমার পোস্টের হাফ সেঞ্চুরী হওয়ার পর ভাবলাম সিরিজ কিছু লিখি। ইন্টারনেট অ্যাফেয়ার নিয়ে লেখার প্ল্যান ছিল অনেকদিন। সে ভাবনায় শুরু করলাম - 'ছাদের কার্ণিশে কাক'। ইচ্ছে ছিল - সহজাত শম্ভুক গতিতে ঠুকঠাক করে এগুবো। কিন্তু 'ব্লগবাসী সঙ্গীসাথী'-দের উৎসাহ প্রেরণা, এমন কী অনেক ক্ষেত্রে চাপের কারণে নিয়মিত লিখতে হয়েছে। লেখা শুরু করার সময় আমার মাথায় কোন সমাপনী প্লট ছিলো না। তবুও সিরিজটি মূলত: আগ্রহী পাঠকের সাপোর্ট পেয়ে এগিয়ে গেছে। শেষও হয়েছে। হয়তো গল্প হয়নি, উপন্যাসও হয়নি। সাহিত্যমূল্য কিংবা শিল্পমানের থার্মোমিটারে কী হলো না হলো তাও জানি না। বড় কথা - আমার সহব্লগাররা 'ছাদের কার্ণিশে কাক' পড়েছেন কিংবা পড়বেন; ওটাই আমার প্রাপ্তি।
সুহৃদ ব্লগার মি ফরিদ, বইমেলাডটকমের কর্ণধার, প্রচন্ড আগ্রহ নিয়ে সিরিজটি নিয়মিত পড়েছেন। তাঁর সাইটে ই-বুক হিসেবে 'ছাদের কার্ণিশে কাক' প্রকাশ করেছেন, এজন্য তাঁকে সবিশেষ কৃতজ্ঞতা।
ফরিদ একটা কাজের কাজ করেছেন । অভিনন্দন গ্রহন করুন ।
শিমুল কবে থেকে নাটক শুরু করলে? একটু জানাবেনা? যাই হোক, তোমাকে ও অভিনন্দন ।
ফরিদ বলেছেন:
হামোঃ হ্যাঁ আদি এবং অরিজিনাল পুরোটাই।শিমুলঃ
আমার প্লট পসন্দ হয় নাই শিমুল ভাই? আপনার লাস্ট পার্টে দিসি। প্লিজ জানাইবেন। সাহস করে বলি, এইটারে প্রিয় পোস্টে রেখে দেয়া যায় কি? তাহলে সব কাকভক্তদের একেবারে সুবিধা হবে
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
ভাই ফরিদ:ঐখানে অনেকগুলো কমেন্টের রিপ্লাই করতে হবে, একটু টাইম নিচ্ছি তাই!
আপনার প্লট পছন্দ হইছে অবশ্যই। আমারো একটা লজিক আছে, ঐখানে ডিটেইল বলবো। তবে আপনার কথা ঠিক, শেষ ঘটনাটা ভবিষ্যতে চলে গেছে।
--
প্রিয় পোস্টে রাখতেই এলাম।
আপনাকে অনেক ধন্যবাদ!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














