মাগনা বই
সমস্যায় পড়লাম অন্যখানে। ওয়েবসাইটখান যদিও কেতাবাদি কেনার জন্য তথাপি না কিনে বিদ্যার্জনের জন্য উৎসাহী মানুষের সংখ্যা মোটেও কম না। তাই নিয়মিত মানুষজনের থেকে যেই অনুরোধ আর হুকুম পাই তাতে মাগনা অনলাইনে বই পড়ার কাস্টোমারই বেশী। আর সত্যি কথা হল তাতে আমারো আপত্তি নেই। আট দশ হাজার বইয়ের মধ্যে দুচারশ বইও যদি অনলাইনে পড়ার ব্যাবস্থা থাকে, তাতে মানুষেরো সময় কাটানোর জন্য কিছু দেয়া হল আর সেই ফাঁকে আমিও কিছু পড়ে নিলাম।
কিন্তু বাস্তব বড়ই নিষ্ঠুর। বই চাইলেই স্ক্যান করে দিব্যি আপলোড করে দেয়া যায়। কিন্তু প্রকাশক আর লেখকের বিনা অনুমতিতে সেটি করা বড়ই অন্যায্য কর্ম। তাই বাংলা বই শেয়ারিং এর অনেকগুলো ওয়েবসাইট থাকলেও সেদিকে পা বাড়ানো যায়নি। তবে নাই নাই করেও কিছু বই উদ্ধার করতে পেরেছি প্রকাশকদের থেকে। আবার কিছু বই পেয়েছি ব্লগের দুধর্ষ লেখকদের থেকে। তাই গতকাল ভাবছিলাম, একটা ব্যাবস্থা করলে কেমন হয়, যাতে মাগনা পড়ার সবগুলো বইই একবারে খুঁজে বের করে ফেলা যায়?
তাই গুঁতোগুঁতি সিস্টেম করে ফেললাম। হোমপেজেই বড় করে একটা ধ্যাবড়া লিঙ্ক দেয়া আছে। চাইলে একনজর দেখে নিতে পারেন। বাই দা ওয়ে, আপনাদের পরিচিত যদি কোন লেখক বা প্রকাশক থাকে যারা তাদের কোন বই পাঠকস্বার্থে দান করতে ইচ্ছুক, অবিশ্যি স্বাগতম।
বই মেলার ফ্রী বই
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।