অনেক কষ্ট করে দমফাটা হাসি ঠেকাচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করেও পারলাম না হাসি ঠেকাতে। আজকে হটাৎ দেখি বইমেলা সুপারহিট। অন্যদিন মেরেকেটে দেড় দুশো ভিজিটর থাকেনা আজকে এক্কারে সাতশ ছাড়াচ্ছে। সন্দেহ হল ক্যাচাল নিশ্চই লেগেছে কোথাও। ঘাটাঘাটি করতেই দেখলাম আনন্দবাজার পত্রিকা থেকে গণহারে হিট আসছে। তাজ্জব ব্যাপার। আনন্দবাজারের ওয়েবে গিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে রহস্য উদঘাটন হল।
কোলকাতায় মনে হয় তেনাদের বইমেলা চলছে। তাই নিয়ে বড়মাপের খবর ছাপা হয়েছে। আর তাতে লিঙ্ক সহকারে আমার সাইটকে অফিশিয়াল ওয়েবসাইট বানিয়ে দেয়া হয়েছে। তারছিড়া আর কত রকমের হতে পারে। দাদাদের বানানরীতি নিয়ে অনেকরেই খোঁচাইতে দেখতাম এখন দেখি খবরাখবরেও ল্যাজেগোবরে।
যাউগগা, স্ক্রীনশট আর লিঙ্ক দিয়া দিলাম। কেউ চাইলে ঘুইরা আসবার পারেন। বাংলা একাডেমীরে একশ একবার ট্রাই কইরাও পাওয়া যায় নাই, বইমেলার সময় বইয়ের এই সাইটরে প্রোমট করার জন্য, উলটা ভুবন ডট কম নামে এক ফাওল সাইটরে অফিশিয়াল ওয়েব পার্টনার বানায়ে রাখসিল এই বছর। গেঁয়ো যোগী ভিখ পায়না প্রবাদখান পুরান মাগার এখনো ইফেক্টিভ।
আনন্দবাজারের লিঙ্ক, এরাও প্রথম আলোর মত লিঙ্ক হারায়ে ফেলে কিনা জানিনা
http://www.anandabazar.com/7cal2.htm
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।