মাগনার দুনিয়া

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪০

শেয়ার করুন:                   Facebook


আজকালকার ইন্টারনেট ব্যাবহারকারীদের অনেকেই হয়ত নব্বইয়ের দশকের কথা সেভাবে মনে নেই। সবেমাত্র জলপাই আর আঁতেলদের হাত থেকে বেরিয়ে সাধারণ মানুষের জন্য সারা পৃথিবীর কম্পিউটার একত্রিত হচ্ছে। সে এক বিশাল ব্যাপার। সাথে সাথেই আজগুবি সব প্ল্যান প্রোগ্রাম মানুষজন করা শুরু করল। এক অর্থে আজগুবী আর কিভাবে বলি, আজকে দুহাজার আটে যা স্বাভাবিক বিষয় বলে ধরে নিচ্ছি, তার বেশিরভাগই আটানব্বইয়ে ছিল সরাসরি সাইফাই। এইসব আকাশচুম্বী পরিকল্পনাগুলোর অনেকগুলোই হয় ছিল অবাস্তব, আর অনেকগুলো ছিল প্রযুক্তির তুলনায় অগ্রসর আইডিয়া। ফলাফল দুবছর ঘুরতে না ঘুরতেই বিখ্যাত বাবল বার্স্ট। সেই মাজাভাঙ্গা অবস্থা থেকে উঠে আসতে আরো প্রায় আধাযুগ লেগেছে।

অনলাইনের শৈশবে যেই সমস্যাগুলো ছিল তার অনেকগুলোই এখনো রয়ে গেছে তারপরেও কপিরাইট ইস্যু নিয়ে বিশাল মারদাঙ্গা হয়েছে ন্যাপস্টার সেই ঢেউ বেয়ে আকাশ ছুঁয়েছে একই সাথে মারা পড়েছে(প্রায়) মাঝখান দিয়ে আইটিউনস বছরে বিলিওন ডলারের ইন্ডাস্ট্রী হয়ে গেছে। ভাইরাস ব্যাক্টেরিয়ার খনি হিসেবে কাজা কিংবাদন্তীর স্থান পেয়েছে, একই সাথে বিটটরেন্ট এসে সেই ঝামেলা কাটিয়ে দিয়েছে। ক্রেডিট কার্ড নিয়ে নিরাপত্তা একটি বড় ইস্যু ছিল, এখনো আছে, কিন্তু পে-প্যালের মত সার্ভিস এসে পুরো প্রক্রিয়াটিই অনেক সহজ করে দিয়েছে।এমনকি তখন ফ্রীপিসি ডট কম নামে একটি কোম্পানী ফ্রীতে আস্ত কম্পিউটার দেয়া শুরু করেছিল এডওয়্যার ভর্তি করে এই আশায় যে সেই বিজ্ঞাপনের পয়সায় তাদের কোম্পানী টিকে যাবে, যদিও বেশিদিন চলেনি তাদের স্বপ্নফানুস।

তবে ইন্টারনেটের মূল শক্তি হল, যা প্রথম ধাক্কাতেই মানুষকে মোহমুগ্ধ করে তুলেছিল, তা হল অবিশ্বাস্য সব প্রযুক্তি শুধু অনলাইনের সংযোগ থাকলেই হাতের মুঠোয়। ইমেইল, আইআরসি, পার্সোনাল ওয়েব পেজ, সার্চ ইঞ্জিন, ইনসাইক্লোপিডিয়া এইরকম বিশাল প্রযুক্তি আর তথ্যভান্ডারগুলো একধাক্কায় পেয়ে গেল। ইন্টারনেট মানেই সবকিছু ফ্রী! এইরকম একটি আইডিয়া আমাদের মাথায় ঘুরঘুর করত। তবে অনলাইনে সংযুক্ত থাকাটা মোটেই ফ্রী ছিলনা, এবং এক হিসেবে এখনকার চেয়ে ব্যায়বহুলই ছিল। তাই আইডিয়া হল অনলাইনে সব ফ্রী। তবে ইন্টারনেট থাকতে হবে।

সময়ের সাথে সঙ্গনকের সন্তঃসংযোগ আগের চেয়ে অনেক দ্রুত, শক্তিশালী আর বাণিজ্যিক হয়ে পড়েছে। সেই আমলের ফ্রীর জমানা আর নেই। এখন বেশরম সুন্দরীদের সৌন্দর্য্য উপভোগের চেয়ে কাজের জন্যই অনেক বেশী ব্যাবহার করে ইন্টারনেট। তারপরেও ফ্রী স্পিরিট অফ ইন্টারনেট কি একেবারেই মারা পড়েছে? সম্ভবত না, সেদিন একটা লিঙ্ক পেলাম আজকালকার অনলাইন ফ্রীস্টাফের ওপরে। এর অনেকগুলো সার্ভিসই পশ্চিমা বিশ্ব বা আমেরিকাকে টার্গেট করা, কিন্তু তারপরেও সফটওয়্যার, এডুকেশনের মত সেকশনগুলোতে সবারই কাজে লাগার মত জিনিষ আছে।

101 Best Web Freebies

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালনেট কালেকশন  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ২৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৪
comment by: অক্ষর বলেছেন: হুমম
২. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৪
comment by: এক্স ফাইলস্‌ বলেছেন: আপনার লেখার হাত ভালো।
১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: আপনারও নজর ভাল :)

৩. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩০
comment by: ফারহান দাউদ বলেছেন: কাজের জিনিস।
৪. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫০
comment by: ত্রিভুজ বলেছেন:

ভাইরাস ব্যাক্টেরিয়ার খনি হিসেবে কাজা কিংবাদন্তীর স্থান পেয়েছে, একই সাথে বিটটরেন্ট এসে সেই ঝামেলা কাটিয়ে দিয়েছে।

হা হা হা... আপনার লেখার স্টাইল বরাবরই ভাল লাগে। যাই হোক, আজক আপনার বইমেলা ডট কমে ঢুকে তো তাজ্জব বনে গেলাম... Brick Lane এর দাম দেখি ১ সেন্ট... ক্যামনে কি?
Click This Link


ভাল কথা... আপনার লেখাগুলো কম্পিউটার গ্রুপে দিচ্ছেন না কেন? এডট অপশনে গিয়ে নিচ থেকে গ্রুপ সিলেক্ট করে নিন.. আর গ্রুপের মেম্বার না হয়ে থাকলে আবেদন করে ফেলুন... আপনার সবগুলো টেকি পোস্টই গ্রুপে দেখতে চাই... : )
http://www.somewhereinblog.net/group/computer


পুনশ্চ: বইমেলার নতুন ডিজাইনটা সেইরকম হইসে... বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের দেশী সাইট এটা... গ্রেট ওয়ার্ক...!
৫. ২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
comment by: মাহবুব সুমন বলেছেন: আমার ধারন আর অল্প কিছু বছরের মধ্যেই অনেক দেশে ইন্টারনেট ফ্রি হয়ে যাবে সবার জন্য।
৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০০
comment by: শিবলী বলেছেন: নেট ছাড়া অচল বিশ্ব!!! আর আমাদের দেশে সরকারি অফিসে সেটা চালু-ই হল না ঠিকমত
৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৯
comment by: আরিফুর রহমান বলেছেন: ফাটাফাটি লেখা!

 

 



বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৫৮১৭