ফেলে আসা গল্পের প্রতিজ্ঞা

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

শেয়ারঃ
0 0 0

অমিতের লেখা পড়েন? আমাদের কানাডাপ্রবাসী রাজপুত্তুরের চেহারার ব্লগার? যে হটাৎ করেই সামহোয়ারে লেখা শুরু করল তার নটরডেমের দিনগুলির কথা , আমি পড়ি আর মাথা চুলকাই, আরে আমাদের বছরেও তো নবীণবরণের সময় সেই অকান্ড হয়েছিল, আরে আমাদের সময়েও তো ঐটা হয়েছিল। পরে দেখি দিব্যি দুবছর আমরা একই করিডোর দিয়ে হেঁটেছি কিন্তু মোটেই চিনিনি আর মতিঝিলের দিনগুলির প্রায় আধাযুগ পরে নেটের জালের দুই প্রান্তে দেখি আমরা তারের দুমাথায় আটকা।

নেটে দেখার প্রায় বছরখানেক পরে সেই গতবইমেলার সময় আমি দেশে, হটাৎ দেখি আমার মেসেঞ্জারে অমিত যোগ করল আমাকে। আর সেদিন বিকেলেই তার প্রথম বই গন্দমের মোড়ক উন্মোচনের কথা। সেদিন মেলায় গিয়ে দেখি জাগৃতি প্রকাশনী স্টলে একটা কিউট টাইপের ছেলে ফ্রেশ বাইন্ডারের থেকে আসা গন্দমের এক কপি হাতে নিয়ে সুখী সুখী চেহারা নিয়ে বসে আছে। চেহারা দেখেই বুঝলাম নিজের বই না হলে এইরকম সুখ চোখেমুখে আসেনা। তাই সোজা গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম অমিত? ছেলে অনেক চিন্তাভাবনা করে মাথা চুলকায়ে কইল ফরিদ? আমি কইলাম হ মিয়া! তারপরে বেশ জমিয়ে আড্ডা চল্ল। সেদিন আরিফ জেবতিক, অচেনা বাঙ্গালী আরো দুচারজন ব্লগারের সাথে প্রথম দেখা।

সেই থেকে মাঝেমধ্যেই নেটে টুকটাক আলাপ হয়, অদ্ভূত ব্যাপার লক্ষ্য করলাম যে আমার এই বইয়ের ওয়েবসাইটের প্রতি তার অদ্ভূত মায়া। প্রায়ই ছোটখাট পরামর্শ দেয়, নতুন কিছু করলে নিজেই খুজে বের করে আলাপ করে, কখনো শুধরে দেয়।

আমাদের ব্লগবিস্ফোরণ যে কজন সিরিয়াস লেখককে নতুন করে পাঠকের সামনে নিয়ে এসেছে তাদের মধ্যে শিমুল আর অমিতকে সবসময়েই মনে পড়ে। কদিন আগে ছেলে নিজেই তার ছোটখাটো গল্প যেগুলো ছড়ানো ছিটানো আছে সেগুলো একসাথে করে ই-বুক বানিয়ে ফেলল। আর আমাকে অনুমতি দিল বইমেলায় প্রথম রাখার জন্য।

বমেলার প্রথম পাতায় সাধারণত কোন একটা বই নির্দিষ্ট করে রাখা হয় কিছুদিনের জন্য। বহুদিন ধরে ফিরে দেখা একাত্তর ছিল , গতমাসে নাফিসের ইন্টারনেটের প্রকৃত ইতিহাস তার যায়গা নিল। অমিতকে প্রতিজ্ঞা করেছিলাম বইমেলায় তার বই প্রথম পাতায় আসবে। তাই গতকাল রাতে হোমপেজ বদলেই তাকে জানালাম।

আজকে ভাবলাম সবার সাথেই শেয়ার করি অমিতের ফেলে আসা গল্প যতো


বইমেলার প্রথম পাতাতেই আছে কিছুদিনের জন্য। সেটিও দেখার আমন্ত্রণ রইল।

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালবইমেলা ওয়েবসাইট  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ডাউনলোড করে নিলাম।সময় করে পড়বো।আশ্চর্য আমি মাত্র আজই নটরডেমের দিনগুলো নিয়ে একটা পোষ্ট দিলাম।
২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
মেঘবাজি বলেছেন: একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা..
Click This Link
৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বইয়ের ডিজাইন ভালো। ডাউনলোড করলাম। সময় করে পড়বো
৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
ফরিদ বলেছেন: পড়ে ভাল লাগবে আশা করি!
৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০০
আতিকুল হক বলেছেন: ডাউনলোড করেছি। কিছুটা পড়লাম। লেখার ধরনটা ভালো। লেখকের জন্য শুভকামনা।

 

মোট সময় লেগেছে ০.৯২৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ