somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে বইমেলা দখল

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরের মত বছরঘুরে এবারো ফেব্রুয়ারী মাস চলে আসল। আর আমাদের বাংলাদেশী বইপ্রেমীদের প্রাণে সাড়া জাগিয়ে আবারো চলে আসল একুশে বইমেলা (যেটার অফিশিয়াল নাম মনে হয় গ্রন্থমেলা, মাগার ঐ নাম কে ইউজ করে) । বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম চালু হবার পরে গত তিন চার বছরে অনেক অলেখকও যেমন লেখালেখিতে হাত পাকিয়েছেন তেমনি অনেক নবীন লেখকরাও ব্লগে লিখে তাদের লেখনীকে ধারিয়ে নিয়েছেন। আর তাই গত প্রায় তিন বছর ধরে প্রতি বছরেই ব্লগ পরিমন্ডল ও ব্লগারদের লেখা বইয়ের সংখ্যা উত্তোরত্তর বাড়ছে। এইবছর তো মোটামুটি ব্লগাররা মিছিল করেই বই ছাপিয়েছেন বিভিন্ন প্রকাশনী থেকে।

তবে ই-জেনারেশনের উন্নতির ফলে আমাদের অনলাইন রিটেইলারদের বেশ সুদিন। বইমেলা শুরু হবার সাথে সাথেই দেখলাম সাইটের ট্র্যাফিক আপনা আপনিই প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আগে প্রতিদিন দু-আড়াইশোর মত দর্শক পাওয়া গেলেও বইমেলা শুরুর পরে থেকেই তা নিয়মিত সাড়ে চারশো ছাড়াচ্ছে। প্রবাসে থাকার এক বিরক্তিকর যন্ত্রণা হল বইমেলার সময় দেশে থাকতে না পারা। আর তাই মেলার সময় কোন আপডেটও করা যায়না। এইবছর মনে হয় সেই মহাসমস্যার এক সমাধান না হলেও সমাধানের খুব কাছাকাছি যাওয়া গেছে।

বাংলা একাডেমী প্রতিদিন সেদিনের বের হওয়া বইগুলোর নাম সংরক্ষণ করে। তাই সেটার প্রিন্টাউট পাওয়া যায় বর্ধমান ভবনের বারান্দায় যেসব তরুণরা তথ্যকেন্দ্রে বসে থাকেন তাদের কাছে। এবছর বাংলা একাডেমীর থেকে সেই লিস্ট ইমেইল করে বেশকিছু সাংবাদিকের কাছে দেয়া হচ্ছে। কিছু খোঁজখবর করার পরে এক সাংবাদিক নিজেই যেচে পড়ে সেই লিস্ট নিয়মিত আমাদেরকে সরবরাহ করতে রাজী হয়ে গেলেন। তাই সব তথ্য একসাথে গোছানোর জন্য বইমেলায় এক পাতা করে ফেললাম।

পরে দেখি অবাক কান্ড, boi mela 2009 লিখে সার্চ দিলেই দুই তিন নম্বরে চলে আসে আমার বানানো বইমেলার পাতা। আর সেটা আমি লাইভ করার চব্বিশ ঘন্টা পার হবার আগেই। B-)গুগলের ক্রলারগুলোর প্রতি আরেকটু শ্রদ্ধা বাড়ল। লাইভ সার্চে দেখি এক নম্বরে :D আর ইয়াহুতে পাত্তাই নাই (ধুত্তোরিকা!) X(

পরে অনেক চিন্তাভাবনা করে প্রতিদিনের বই প্রতিদিনই আপডেট করা শুরু করলাম। আর সেই বইমেলার বইগুলো খুঁজে বের করার জন্যও একটা পাতা বানিয়ে ফেললাম। দেখি ভালই জনগণের কাজে লাগছে। :D

আপনারাও ঘুরে আসতে পারেন অনলাইনে বইমেলার আপডেট। এখানে কিছু জিনিষ এখনো মিসিং। বইমেলার লেয়াউট প্ল্যানটা হাতে পেলে ভাল হত। সাধারণত বইমেলার চত্বরের কোথাও বোর্ডে লাগানো থাকে। কেউ কি ছবি তুলে পাঠাতে পারেন? একই সাথে বইমেলার নতুন বইগুলোর প্রচ্ছদ এখনো যোগাড় হয়নি। সেটাও আস্তেধীরে যোগাড় করতে হবে। আর আপনাদের কোন পরামর্শ থাকলে তাও জানাতে পারেন। সম্ভব হলে যোগ করা হবে।

ব্লগারদের কারো Digg এ একাউন্ট থাকলে বুকমার্ক করে রাখতে পারেন। আর ফেসবুকেও শেয়ার করতে পারেন। ;)

বইমেলা ২০০৯ এর নির্ভরযোগ্য তথ্যের জন্য ঘুরে আসুন বইমেলার বইমেলা ২০০৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×