কোক পেপুসির ঠান্ডাযুদ্ধ B-)

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৮

শেয়ারঃ
0 0 0

আমাদের প্রজন্ম কিংবা তার আগের কিংবা তার আগে থেকেই আমরা কোক পেপসির কাছে মোটামুটি বন্দী হয়ে গেছি। কোক ভাল না পেপসি এইটা ডিম মুরগীর মতই চিরন্তন প্রশ্ন রয়ে গেছে। আর তার সমাধানের জন্যই প্রতিবছর কোটি কোটি ডলারের বিজ্ঞাপনযুদ্ধ চলে বিশ্বব্যাপী। কদিন আগেই আমেরিকার সুপারবল নামে একটি ইভেন্ট হয়ে গেল। টুর্নামেন্টটি হল ফুটবলের। এখন এখানে মনে রাখতে হবে সারা পৃথিবী আর আমেরিকার মাঝে ফুটবল শব্দের ভিন্ন মানে আছে। আমার মনে আছে সেই স্কুলে থাকতে পড়েছিলাম জাফর ইকবালের আমেরিকার ছাত্রজীবনের কথা। যেখানে ওনার ক্লাসমেটরা ফুটবল খেলার জন্য দিন ঠিক করল আর উনিও সুবোধ বালকের মত ঠিক দিনে ফুটবল খেলতে চলে গেলেন। তারপরে সেই 'আমেরিকান ফুটবল' দেখার পরে সেটার বর্ণনায় ছিল 'লাউয়ের মত এক বল নিয়ে একদল লোকের মোটামুটি নৃশংসরকমের মারামারি'। আর আমাদের ফুটবলের আমেরিকান নাম হল সকার। যাউগগা, আমেরিকান ফুটবলের এই সুপার টুর্নামেন্ট এর একটা বৈশিষ্ট্য হল এর মাঝেই আমেরিকার সবচেয়ে এক্সপেন্সিভ বিজ্ঞাপনগুলো প্রচারিত হয়। তাই নেটে সুপারবল কমার্শিয়াল বলে খোঁজ করলেই একগাদা বিজ্ঞাপন চলে আসবে। তাই প্রতিবছর আমি সুপারবল না দেখলেও সুপারবল কমার্শিয়ালগুলা দেখি মহানন্দে। আর সুপারবল চলার সময় প্রতি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রায় ত্রিশ লাখ ডলার খরচ করা লাগে কোম্পানীগুলোর। তাই বেশ যত্ন নিয়ে বানানো হয়।

প্রতিবারের মতই কোক আর পেপসি তাদের দুই তিনটি বিজ্ঞাপন প্রচারিত করে। এর মাঝে প্রতিটির একটি করে আপনাদের সাথে শেয়ার করছি। কোকের বিজ্ঞাপনে আমাদের অনলাইনে আসক্ত প্রজন্ম যে বাস্তবতা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তার ওপরে প্রাধান্য দিয়ে, মানুষের মাঝে বাস্তব যোগ সংযোগের ওপরে ফোকাস করা হয়। আর পেপসি বব ডিলন আর উইলআইএম যুগলবন্দী ফরএভার ইয়াং এর লিরিকের মাঝে প্রজন্মান্তরের তারুণ্যের জয়গানকে সামনে বাড়িয়েছে।






দুটি বিজ্ঞাপনেই আমার কাছে মনে হয়েছে যতটুকু বাইরে তার চেয়ে অনেক বেশী গভীর ভাবের দিকে দর্শককে টানার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে বেশ উপভোগ্য। সাথে বোনাস হিসেবে কবছর আগে গ্র্যান্ড থেফট অটোর থিমে করা কোকের বিজ্ঞাপনটি যোগ করে দিলাম।



ছাত্রজীবনের একসময় আমার ভারতে কেটেছিল। আর সেই সূত্রে সেখানকার কিছু স্মৃতিও মাঝে মধ্যেই ফিরে আসে। ভারতের কোমল পানীয়র লোকাল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি ছিল থামস আপ। কোকাকোলা একসময় সেটিতে 'বিনিয়োগ' করতে করতে এক পর্যায়ে কিনেই ফেলে। তারপরে থেকে কোকের তিন নম্বর বাচ্চার মতই লাফালাফি করলেও ভারতের মূল মার্কেট হারিয়ে ফেলে কোক আর পেপসির কাছে। থামস আপের মূল আবেদন ছিল কোক আর পেপসির ৩০০ মিলির তুলনায় থামসাপের ৩৩০ মিলি আর দামও মনেপড়ে একদুই রূপী কম ছিল বিদেশীদের তুলনায়। আর যদিও আমার কাছে টেস্ট ভূয়া লাগত কিন্তু অন্য 'লালপানি'র কাস্টোমারদের কাছে বেশ কদর ছিল মনে পড়ে। আর সেই বিদঘুটে স্বাদকেই কিছুটা ম্যাচো টেস্ট বলে বিজ্ঞাপন প্রচারণা চালাত। আর সেই ম্যাচো ফিগার হিসেবে অক্ষ্ময় কুমারকে বেছে নেয় তারা। আর আমার কাছে সেই দুহাজার থেকে তার পরের বেশীরভাগ থামস আপ এডই টপ ক্লাস এক্সিকিউশন মনে হয়েছে। আমার ভারত থাকা কালেই যদ্দুর মনে পড়ে সালমান আর সুনীল শেঠীকে দিয়ে চেষ্টা করেছিল কিন্তু ক্যান জানি তেমন যুত লাগেনি। গতবার দেশে গিয়ে দেখলাম পার্কুরের স্টাইলে বেশ চমৎকার একটা এড বানিয়েছে। ইয়ুটুবে খুঁজে পেয়ে গেলাম।



তাই লাস্ট ডায়ালগ আখেরী থামস আপ ও ক্যায়া হোতা হ্যায়?

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৬
লেখাজোকা শামীম বলেছেন: কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভয়াবহ ক্ষতিকর।
২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২০
হাসান মাহবুব বলেছেন: কেন্কেন,কুমোল পানি খাইলে কি হয়?আমি তো ডেইলি খাই।চিন্তায় ফালায়া দিলেন তো!
৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২১
ফরিদ বলেছেন: আমারে খাওয়াইলে খাই, নাইলে ওয়াসার পানিই সই!
৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২১
মদন বলেছেন: কোকরে ভালা পাই ::)
৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২২
রাগিব বলেছেন: এইটা তো অক্ষ্ময় খান্না না, এইটা অক্ষ্ময় কুমার, ওরফে রাজীব ভাটিয়া
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: তাইতো! অক্ষ্ময় খান্না তো সেই মিনমিনা হাফ টাকলার নাম। কদ্দিন হিন্দী ছিঃনেমা দেখিনা কেজানে।

৬. ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমি কয়েক হাজার লিটার কোমল পানীয় খাওয়া এক ব্যাক্তি। কোক যেমন কয়েক হাজার লিটার খাইছি, পেপসিও কয়েক হাজার লিটার খাইসি। তবে আমার কাছে পেপসির থিকা কোকই বেশী ভাল লাগে।
৭. ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:৩২
শয়তান বলেছেন: আরছি কোলা খাই । দেশের টাকা দেশেই রাখি :)
০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: আরসি আবার দেশী হৈল কবে থিকা, যাহা বায়ান্ন তাহাই পয়ষট্টি

http://en.wikipedia.org/wiki/RC_Cola

 

মোট সময় লেগেছে ০.৯১৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ