প্রথম আলোঃ স্বাগতম পরিবর্তন

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

শেয়ারঃ
0 0 0

গত কয়েকদিন ধরেই ব্যানার জুড়ে ছিল ১৭ তারিখে নতুন সাইটের কথা। আজকে সকাল থেকে দেখি পত্রিকার পাতা খোলেনা। দুপুরের পরে একটু আগে দেখি আগের চিরচেনা চেহারায় প্রথম আলো আর সাথে লিঙ্ক নতুন সাইটের। এখনো মনে হয় ডেভেলাপাররা পুরোটা গুছিয়ে উঠতে পারেনি কিন্তু ধবধবে সাদার মাঝে নতুন চেহারায় মন্দ লাগছেনা প্রথম আলোকে।

আগের সাইট সম্পর্কে সব সময়েই অভিযোগ ছিল যে ডাইনোসর যুগের ওয়েফট ফন্ট এমবেড আর সম্ভবত বৈশাখী বা এইধরণের জগাখিচুড়ি এক লেআউট যা কেউই ব্যাবহার করেনা সেই নিয়েই এখনো চলছে প্রথম আলো। যাদের বাজেট, ভিশন আর প্রেজেন্টেশনের দিক থেকে সবাইই একধাপ এগিয়ে থাকবে বলে আশা করে। আর এর ফলাফল ছিল যে মাইক্রোসফটের ব্রাউজার ছাড়া অন্য কোন ব্রাউজার দিয়ে প্রথম আলো পড়া যেতনা। এর ফলে অনেক মানুষকে চিনি আমি যারা উবুন্টু বা ম্যাক ব্যাবহার করলেও শুধু প্রথম আলো পড়ার জন্য উন্ডোজ আর ইন্টারনেট এক্সপ্লোরার রেখে দেন। তাই নতুন সাইট পেয়েই পেছনে চলে গেলাম সোর্স দেখতে।

যা দেখলাম মন্দনা। সোর্স কোডের একটা স্ক্রীনশট দিয়ে দিলাম।
১। ইউনিকোডের চিরচেনা ইউটিএফ-৮ ক্যারেক্টার টাইপ।
২।ফলে সাধারণ গ্রাফিক ভিউয়ারেই দেখা যাচ্ছে বাংলা লেখা।
৩।আর ফন্ট প্রেজেন্টেশন সুন্দর করতে ওয়েফটের ইওটিও যোগ করে দেয়া হয়েছে।

সাইট সিধা হতে মনে হয় আরেকটু সময় লাগবে। নতুন সাইট আসে আবার চলে যায়। যাউগগা। গরম থাকতে থাকতেই বেড়ে দিলাম B-)

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালনেট কালেকশন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
অ্যামাটার বলেছেন: মাইনাস দিয়া যা সুখ পাইলাম...আহ্!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: কারে আমারে না মতি মিয়ারে? দেশী একটা ওয়েবসাইট মোজো কাকুর থেকা বের হৈয়া ইউনিকোড হৈসে তা তো খুশির কথা :)

২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯
শয়তান বলেছেন: Site Under Maintanence!! Sorry for this!!
৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
অ্যামাটার বলেছেন: মতি-লতি-মা'ফুজ; এইগুলানের বিজ্ঞাপন দেখলেই মেজাজ খারাপ হয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: আমরা ম্যাঙ্গো পিপলই এদের আসমানে উঠাইসি এখন পাত্থরের টুকরা হৈলেও আমরা বলি চাঁদ!

৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২
শয়তান বলেছেন: Site Under Maintanence!! Sorry for this!!




ডেভুরা এমন বানান ভুলও করে ?? খিকজ

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ওয়ার্ডের পাইরেটেড কপি এক্সপায়ার হয়ে গেছে মনে হয় :D

৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬
হুনার মন্দ বলেছেন: মতিরে মাইনাস। নতুন ওয়েবরেও মাইনাস। ভিতরে পরিবর্তন না আইনা বাইরে সোনা দিয়া মুড়ে দিয়াও লাভ নাই।
৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০২
নির্বাসন বলেছেন: কচু বানাইছে...মাইনাচ
৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: Unicode হইলে তো দারুণ। আমি প্লাস দিলাম।
৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩
মদন বলেছেন: ফরিদ ভাই বইমেলার খবর কি?
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: ঠেলে ধাক্কায়ে চলছে। মুক্তবাজারের খবর কি?
নম্বরে ফোন দিলে কে ধরবে?

৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৭
সাধারণমানুষ বলেছেন: দেশি ওয়েব সাইটের উন্নতির খবর তাই প্লাস
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: নামে সাধারণ মানুষ আবার কলা বন্দুক দেখান। ঘটনা কি?

 

মোট সময় লেগেছে ০.৯২২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি।
কিন্তু এই পাথর নড়ে নাঃ(
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ