somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেশী কিছু বলতে চাইনা

০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নিই আমি একজন মুসলিম।সব নির্দেশ মানতে না পারলেও চেষ্টা করি।আমি এখন পর্দা করিনা,কিন্তু ইনশাল্লাহ আমিও একদিন পর্দা করব।ইসলামে যেভাবে নির্দেশ দেওয়া আছে ইনশাল্লাহ সেভাবেই করব।একবার করলে মৃত্যুর আগ পর্যন্ত তা মেনে চলব।
আরেকটা কথা আমি কিন্তু গোঁড়া নই।কেউ একজন এসে আমাকে ধর্মের দোহাই দিয়ে কোন ব্যাখ্যা বা অপব্যাখ্যা দিবে,আমি তা চোখ বন্ধ করে বিশ্বাস করবনা।আমি না জেনে ভুল করলে আল্লাহ আমাকে মাফ করবেন।কিন্তু সৃষ্টির সেরা মগজ নিয়ে আমি যদি ইচ্ছা করে নির্বোধ থেকে যাই সারাজীবন এই অপচয়ের মাফ আছে কিনা আমি জানিনা।ইদানিং জাফর স্যার এর মেয়ের কিছু ছবি নিয়ে বেশ লেখালেখি হচ্ছে।জাফর স্যার এর লেখার আমি ছোটকাল থেকে অনেক ভক্ত।নিজের দেশকে ভালবাসতে,মুক্তিযুদ্ধ কে হৃদয় দিয়ে অনুভব করতে আর কোন লেখক পারেননি ছোটদের এতো উজ্জীবিত করতে।বাংলাদেশ বললে ভেতরে ভালবাসার যে এক অসম্ভব শক্তি টের পাই সেটা সম্ভবত ভেতরে তৈরি করে দিয়েছিল তার আমার বন্ধু রাশেদ,আমি তপু,ক্যাম্প নামের বইগুলা।স্মৃতি থেকে বলছি বইয়ের নাম মনে নাই আমার,(আমেরিকা ছেড়ে দেশে ফিরে আসা প্রসঙ্গে)
কোন এক বইয়ে তিনি লিখেছিলেন,তিনি তার স্ত্রী বাংলাদেশে জন্ম নিয়েছেন।তাই দেশের জন্য তাদের মন কাঁদতে পারে।কিন্তু তার ছেলেমেয়ে তো এই দেশের না,তাদের তো এই দেশের জন্য টান থাকার কথা না।এটাই তো সত্যি কথা।তার ছেলেমেয়ে যে দেশে জন্ম নিয়েছে,বড় হয়েছে সে দেশে ১৮ এর পর ছেলেমেয়ের উপর মাবাবার কোনকিছু চাপিয়ে দেওয়ার অধিকার নাই।যে ছবিগুলা নিয়া এতো হইচই সেগুলা সে দেশের একটা তরুণীর জন্য খুব স্বাভাবিক হয়ত।আজকে আমরা যারা জাফর ইকবালকে এই ছবিগুলার জন্য নিজের ঘর সামলান আগে ইত্যাদি ইত্যাদি বলছি তারা এই সহজ কথাগুলা কেন বুঝতে পারছেনা।প্রথম আলোর যে লেখাটা নিয়ে এতো কিছু,সেই লেখাটার অপব্যাখ্যা দিচ্ছেন কিছু ব্লগার।তিনি জামাতকে গাল দিয়ে অনেক লিখা তিনি লিখেছেন,কিন্তু ইসলাম কে সরাসরি কটাক্ষ করে তিনি কিছু লিখেছেন কিনা আমার জানা নেই।তার বাবাকে তিনি মুক্তিযুদ্ধে হারিয়েছেন।তিনি মুক্তিযুদ্ধ বিরোধী দলের বিরুদ্ধে লিখবেন এটাই তো স্বাভাবিক।কিন্তু এটা তো সত্যি কথা তিনি আমাদের কে নিজের দেশকে ভালবাসতে বলেন,বিজ্ঞানকে ভালবাসতে বলেন,গনিতকে ভালবাসতে বলেন,আমাদের পড়াশুনার এই যে অমানবিক মুখস্ত পদ্ধতি তা থেকে মুক্তির দরজা দেখান।এসব তো সব তার সন্তানের কারণে মিথ্যা হয়ে যায়না।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪০
১৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×