somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম কম্পিউটার কেনা

০৫ ই মার্চ, ২০০৭ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটার কিনি 1995 সালে ডেফোডিল কম্পিউটার থেকে। 486 ডিএলসি সাইরেক্স প্রসেসর, 540 মেগাবাইট হার্ড ড্রাইভ, 4 মেগাবাইট র্যাম, 14' সাদা-কালো মনিটর, উইন্ডোস 3.11 অপারেটিং সিষ্টেম সাথে ডস। প্রায় 50,000 টাকায়।


তখন আমি ইন্টার পাশ করেছি। আমি চট্টগ্রামের ছেলে হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকায় এলাম কম্পিউটার কিনতে। চট্টগ্রামে তখন হাতে গোনা কিছু অফিস ছিল (দোকান নয়) যারা কম্পিউটার ঢাকা থেকে এনে বিক্রি করতো।

তখনকার নায়ক আমিন খানের বাবার সাথে আমার বাবার ব্যবসায়ীক সম্পর্কের কারনে উনাকে আব্বা দায়িত্ব দেন যাতে পে-অর্ডার বানিয়ে আমাকে কম্পিউটার কিনতে সাহায্য করেন। যে দিন কম্পিউটার কিনি সেই রাতটা আমার নায়ক আমিন খানের বাসায় কেটেছে। যদিও আমি আজ পর্যন্ত তার কোন সিনেমা দেখিনি। বাংলা সিনেমার ব্যপারে আমার অনাগ্রহ চরম। আমিন খানের মা, আমিন খান, তার ছোট ভাই, তার বাবা লোকমান সাহেব সবাইকে খুব সাধারন অহংকারহীন মানুষ বলেই মনে হয়েছে আমার কাছে। রাতে আমিন খানের সিক্সে পড়া ছোট ভাইয়ের আগ্রহে কম্পিউটার বের করে 'প্রিস অফ পারসিয়া' টাইপের কিছু গেম চালিয়ে দেখাই।

আমার খুব সকালে বাস ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে। আমিন খানের মা খুব ভোরে উঠে আমার জন্য নিজ হাতে নাস্তা বানিয়ে খাওয়ালেন। আমিন খান কম্পিউটারটি প্যাকেট করতে সাহয্য করলো । তখনকার সোহাগ এসি বাসে দুটি সীটের টিকেট কেনা হয়ে ছিল, একটি আমার জন্য আর একটি কম্পিউটার রাখার জন্য

এইচএসসি পরীক্ষার পরের সময়টাই কম্পিউটারের উপর 6 মাসের একটা ডিপ্লোমা করি।

মজার ব্যাপার হলো পুরো 6 মাসের ডিপ্লোমাতে মাউসের ব্যবহার হয়নি, মাউসের ব্যবহারও ছিল না, মাউস দেখিও নি! কারন প্রোগ্রাম গুলো ছিল, ডস, ওয়ার্ড পার্ফেক্ট, লোটাস 123, ডিবেস 3+, 4, কিউবেসিক প্রোগ্রামিং এসব নন গ্রাফিকাল ইউজার ইন্টারফেস প্রোগ্রাম।

কেনার আগে বাবাকে বুঝাতে পারিনি এর উপকারীতা সম্পর্কে ।সব শুনার পর বাবার চেহারা দেখে বোঝা যেত তার মাথায় কিছুই ঢোকেনি শুধু এটুকু ছাড়া যে অনেক গুলো টাকা খরচ হবে। আম্মাকে অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করি।

কম্পিউটার কিনব শুনে আমার এক পরিচিত বৃদ্ধ নানা আমাকে বলে ছিলেন " নাতি, 20,000টাকা দিয়া দুইটা গাই গরু (গাভী) কিনলে দিনে দুই কেজি দুধ দেয়, তোমার এইটা (কম্পিউটার) কি দেয় ?!!" তিনি বুঝাতে চেয়েছিলেন 50,000 টাকা আমি শুধু শুধু নষ্ট করেছি।

আজ বিদেশে এসে যা দু-পয়সা উপার্জন করছি তা এই কম্পিউটারের বদৌলতে।

(এই কম্পিউটার নিয়ে অনেক স্মৃতি , পুরোটা লিখতে গেলে সাত কাহন হবে, মাঝখানে অফিসের কাজ ফেলে সারাদিন ব্লগিং করার জন্য চাকরীটও যেতে পারে ।

(প্রথম পাতায় প্রকাশিত হয়নি)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৪:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×