আমার প্রিয় পোস্ট
- ব্লগীয় ছড়া-২ - নুশেরা
- 'নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবেন' :: ফারিহান মাহমুদের টিপস-এর সূত্র ধরে - তপন বাগচী
- স্থিরচিত্র - ফয়সল
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- দিল্লী ভ্রমনঃ-৬ - বাবুয়া
- জেনুইন উইন্ডোড এক্সপি - শফিউল আলম চৌধূরী
- এইসিমেট্রিক - নুশেরা
- ভিজিট করুন ব্লক করা সাইট - বিডি আইডল
- কেউ কি হেল্প করবেন???? বিষয়: ওয়েব এবং ফটোশপ - আফসানা আহমেদ
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- নবীনদের জন্য - নাদান
- কাজের সন্ধান-৫ (২য় সংস্করন) - অতন্দ্র প্রহরী
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- ছুরি শুঁটকি ভর্তা - কানিজ আনিছা পিয়া
- রাহেলা: একটা বিস্ময়, একটা চাবুকের নাম! - শুভ
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সামহোয়ারইন নয়, অপরবাস্তবে অনুমতিছাড়া লেখা প্রকাশের জন্য আমি দায়ী - কৌশিক
- কার কার বই বের হচ্ছে? - মাহবুব মোর্শেদ
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- গল্প: না বলা কথা - অমিত আহমেদ
- বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ৩) - বিষাক্ত মানুষ
- বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ২) - বিষাক্ত মানুষ
- বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ১) - বিষাক্ত মানুষ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়্যার ব্লগারগণঃ কে কোথা থেকে কিভাবে ব্লগিং করছেন - রাহা
- কথা-৪!! - বোহেমিয়ান
- অপর বাস্তব ২ এর জন্য ব্লগারদের লেখা সিলেকশন চাই - অপর বাস্তব
- ২০০৭ সালের সেরা মুভি : মুভির মানুষদের চোখে - মাহবুব মোর্শেদ
- বাড়লে বয়েস(লিরিকস ও কর্ডস) - মুয়ীয মাহফুজ
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- পলা উপাখ্যান ৩ - আমীন নূর
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- পলা উপাখ্যান ১ - আমীন নূর
- পলা উপাখ্যান ২. - আমীন নূর
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- কানাডায় ইমিগ্রেশন ও নতুন জীবন সূচনার চ্যালেঞ্জ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমরা অন্ধ হবো কেন! - মানবী
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
সামহোয়্যারইনব্লগ - বস্তির কলতলা
২৩ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৪
কমলাপুরের পাশের এই বস্তিটার নাম ঠিক জানা নেই। জনসাধারনের হাটার সরু পথটার পাশেই এই বস্তির কলতলা। স্যাতস্যতে পরিবেশ, প্রস্রাবের দূর্গন্ধ, সাথে বস্তিবাসী মানুষের গায়ের গন্ধ, ঝুপড়ি ঘরগুলোর ভিতর ও বাইরের নিভু নিভু জ্বলতে থাকা চুলো থেকে ভুস ভুস করে বেরুতে থাকা দলা পাকানো ধোঁয়া। নগ্ন অর্ধনগ্ন আদম শিশুর কান্না, ঝগড়া, ক্ষুধার চিৎকার, তাদের অভিভাবক নিয়ন্ত্রনহীন ঘোরাফেরা, স্ববজি ওয়ালাদের হাক ডাক সব ছাপিয়ে ষড়রিপুর এক রিপুকে প্রভাবিত করে ঐ কলতলা, যেখানে অর্ধনগ্ন নারীরা নিঃসঙ্কোচে স্নান করে, চুলোচুলি করে, অদ্ভুদ ভাষা আর অঙ্গভঙ্গির তালে তাদের কোন্দল চলে।
কলতলের অনতি দূরের তিল তিল করে গড়ে উঠা টিনের সমজিদের সামনে টেবিল চেয়ার নিয়ে সকাল-সন্ধ্যা বসা ছাগলা দাড়ির মতি মিয়া তাইই সরু চোখ দিয়ে উপভোগ করে আর চেয়ারে এক পা তুলে আয়েশ করে বসে মেস ওয়াক করতে থাকে।
মাইকে মসজিদের চাঁদা তোলার জন্যই প্রতিদিন তাকে এখানে বসতে হয়, সেই চাঁদার টাকায় তার দিন চলে, সাথে চলে ব্যবসার উন্নতি অথ্যাৎ মসজিদের উন্নয়ন।
মতিমিয়ার চোখ সর্বদাই যেন কলতলার দিকে। ভরদুপুরগুলোতে উৎতেজনায় সরু চোখ চকচক করে, তলপেটে সুরসুরি লাগে। লুঙ্গিতে ফোটা ফোটা জলের দাগ লাগে। মতি মিয়ার মাথা ঝিমঝিম করতে থাকে, নিজেকে সে স্বর্গে আছে বলে মনে করে।
গরীব এই বস্তিবাসীদের সমস্যার যেমন অন্ত নাই, তাদের মানতেরও অন্ত নাই। মাজার খোজার মতো সময়, আগ্রহ বা সামর্থ নাই বলেই হয়তো মতিমিয়ার টিনের মসজিদই তাদের মাজার, আর মতিমিয়াই তাদের মতি মৌলানা। তাই একটাকা দুটাকা যে যা পারে তাই মতি মিয়ার সামনে রাখা দান বাক্সে তারা ফেলে যায় পরম ভক্তিতে। কেউ কেউ আবার টাকা ফেলার পর বাক্সে চুমু খায় শ্রদ্ধাভরে সাথে করমর্দন করে মতি মিয়ার সাথে দুহাত জোড় করে।
বস্তির উঠতি যুবক থেকে বুড়ো মরদগুলোর হাতও কখনও সখনো বেগতিক জায়গায় গিয়ে পড়ে, কানে আসে নারী কন্ঠের কোনো অশ্রাব্য গাল, কখনো গা কাঁপিয়ে হাসি।
মতিমিয়ার কাছে এই সব কিছুই উপভোগ্য।
--------------------------------
আধুনিককালের মতি মিয়ারা এই আনন্দ থেকে বঞ্চিত হলেও তাদের জন্য রয়েছে হাইটেক ব্যাবস্থা। তাদের কেউ কেউ ইয়াহুর পাবলিক রুম গুলোতো গালির জারিগান গায়, যার গালি যত অশ্লীল সে ততো বেশি ফেবারিট রুমগুলোতে। অনেকে আবার একধাপ এগিয়ে। তারা আসেন সামহোয়্যারইন ব্লগে। একটা ভার্চুয়ার কলতলা তৈরী হয়। লীলাখেলা চলতে থাকে, মতিমিয়াদের সরু চোখ চক চক করে, হাতের আঙূলগুলো মেসওয়াকের বদলে কি বোর্ডে হিস হিসিয়ে ওঠে বিশ্বাক্ত সাপের মতো।
কালপুরুষ বলেছেন:
এটা মোটেও বকলম জাতীয় লেখা নয়। লাগান বাজি।
একটি ভাল লেখা। পড়তে ভাল লাগে। এই লেখাটির বোধহয় খুব দরকারও ছিল।
এই ব্লগে বেশ কিছুদিন আসা হয়নি। কিন্তু এখন এসে যে অবস্থা দেখছি তাতে আসলেই মনে হচ্ছে এটি এখন কলতলা হয়ে গেছে।
ভার্চুয়াল দুনিয়ার অসুবিধাটা হচ্ছে সামনাসামনি হয়তো এমন অনেক কিছু আপনি বলতেন না, করতে পারতেন না, কিন্তু এখানে সব বলা-কওয়া যায়।
আসলে কি যায়?
নির্ভর করে নিজ নিজ রুচির উপর। বাস্তব জীবনের চেয়েও ভার্চুয়াল রুচির পরিচয় দেয়া অনেক কষ্টের। অনেকের জন্যই তা পারা হয়ে উঠেনা।
কমন প্লাটফর্মের এই প্রব্লেম।
কিছু করার নেই যে তা নয়, রুচিবানদের আরও রুচির পরিচয় দিতে হবে। তাদের সংস্পর্শে এক এক করে রুচিবানের সংখ্যা বাড়বে, এই প্রত্যাশাই করি। উল্টোটা হুলে তা হবে দুঃখজনক
তারেক রহিম বলেছেন:
একদম হক কথা! এইটা আসলেই বস্তির কলতলা হয়ে গেছে। তবু আমরা ক্যান লাফাই? কোন লাভ নাই তবু লাফাই।
সাধারন বলেছেন:
বাংগালী দের হাতে নাকি আংগুল ৪ টা।৫ নাম্বার আংগুল টা যেখানে সবসময় ঢুকানো থাকে,সেখান থেকে যদি দয়া করে আংগুল টা বের করে তাইলে মনে লয় সামহোয়ার ইন রে আপনে আর বস্তির কলতলা কইতে পারবেন না।
অনন্তমৈথুন বলেছেন:
চলুক..
রাগ ইমন বলেছেন:
অনেক দিন পরে একটা সত্যকারের ভালো লেখা পাওয়া গেলো । এখন শুধু এইটা দেখার বিষয় , এই ব্লগের মতি মিয়ারা কারা?
কাশেম বিন আবু বকর বলেছেন:
বকলম কে? ৫
ঝড়ো হাওয়া বলেছেন:
দীর্ঘ খরার পর এক পশলা বৃষ্টি এই পোষ্টটা। কিছু বিশিষ্ট মহান ব্লগাররা যে গেম শুরু করছে, ভালো লেখা তো চোখেই পড়ছে না।
ওপারের দাদা বলেছেন:
ওই বেটা,কারে কি কছ টের ফাইছস? ওতো তোর সেই হাটানি বাপ মতি মিয়া না.....?
বকলম বলেছেন:
কালপুরুষ দা কে ভুলক্রমে কাপুরুষদা কইয়া ফেলছি, থুক্কু।ফাহা,
আমারও বেশ কিছুদিন ব্লগে আসা হয়নি, আর এসে যেই অনুভুতিটা হয়েছে তাই প্রকাশ করার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ সময় নিয়ে বড় কমেন্ট করার জন্য।
তারেক রহিম,
লাফালাফি করাটা কিন্তু মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। সরি ফান করলাম। ধন্যবাদ আপনাকে।
সাধারন,
এই অসাধারন তত্বের জনক টা কে?!! সবাই হয়তো সেরকম নয়। আমি আশাবাদী।
অনন্ত মৈথুন,
ধাক্কা দেন, এমনিতেতো দেখি চলে না।
মদন,
কোনকিছুই সাধারণ না, এই ব্লগও না, আর এর ব্লগাররাও না, তাদের পোষ্টগুলোও না। (বুঝার চেষ্টা কইরো না, এই কথার কোনও অর্থ নাই)
বিরক্তিকর বলেছেন:
আমরা মনে হয় মতি মিয়ার চক্কর থেকে আর বের হতে পারলাম না...
বকলম বলেছেন:
জেবতিক আরিফ,হ, আশ্চর্যেরই কথা!
রাগ ইমন,
মতি মিয়া কে?!
কাশেম বিন আবু বকর,
গেলি!!!
ঝড়ো হাওয়া,
এই পশলা বৃষ্টিতে চলবো না, ঝড়ো বৃষ্টির দরকার।
ওপারের দাদা,
কেমনে কি?!!
বিরক্তিকর,
আপনার 'আমরার' মধ্যে আর আর যেই থাকুক, আমি নাই, (হয়তঃ আছি, কে জানে?!!)
কালপুরুষ বলেছেন:
বকলম,কলম দিয়া লেখা আর টিপাটিপি কইরা লেখার মইধ্যে এইটাই তফাত। কলম নিজের মনে লেইখা যায়, ডাইনে বায়ে তাকায় না। আর টিপাটিপির লেখা হইলে মাঝে মইধ্যে ভুল জায়গায় টিপ খায়। টিপা খাইলেও শরমে কইতে পারে না। কীবোর্ড নিজেতো আর ডিলিট মারতে পারে না। টিপ সই না থাকলে টিপ্পনি হজম করতেই হয়। ভালোমতন দেইখা ঠিক জায়গায় টিপ দিলে কাম হইবো।
বকলম বলেছেন:
অনেকক্ষণ মাথা চুলকানির পর মস্তিষ্কের লোমকূল ঘর্ষনে প্রসারিত হইলে কালপুরুষদার কথার মর্মাথ হৃদয়ম্গম করিতে সমর্থ হই। কালপুরুষদা, অনাকাঙ্খিত টিপসইয়ের জন্য আপনার নামে ভেজাল হওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত।


















