আমার প্রিয় পোস্ট
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- চাকুরীজীবী থেকে মাল্টিমিলিয়নিয়ার বিজনেস ম্যান হতে চান? তবে আপনার জন্যই এই পোস্ট - মুভি পাগল
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- 100% কাজের রেপিডশেয়ার মেগাআপলোড প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট লিষ্ট - স্স্পরসের বাহিরে
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- ই-বুক কালেকশনঃ পর্ব-১ - বিডি আইডল
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- পৃথিবীর বিচিত্র ইতিহাস । সত্য কাহিনী সিরিজ- ১ - জেমসবন্ড
- 'নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবেন' :: ফারিহান মাহমুদের টিপস-এর সূত্র ধরে - তপন বাগচী
- স্থিরচিত্র - ফয়সল
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- জেনুইন উইন্ডোড এক্সপি - শফিউল আলম চৌধূরী
- ভিজিট করুন ব্লক করা সাইট - বিডি আইডল
- কেউ কি হেল্প করবেন???? বিষয়: ওয়েব এবং ফটোশপ - আফসানা আহমেদ
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- নবীনদের জন্য - নাদান
- কাজের সন্ধান-৫ (২য় সংস্করন) - অতন্দ্র প্রহরী
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- ছুরি শুঁটকি ভর্তা - কানিজ আনিছা পিয়া
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সামহোয়ারইন নয়, অপরবাস্তবে অনুমতিছাড়া লেখা প্রকাশের জন্য আমি দায়ী - কৌশিক
- কার কার বই বের হচ্ছে? - মাহবুব মোর্শেদ
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- গল্প: না বলা কথা - অমিত আহমেদ
- বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ৩) - বিষাক্ত মানুষ
- বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ২) - বিষাক্ত মানুষ
- বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ১) - বিষাক্ত মানুষ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়্যার ব্লগারগণঃ কে কোথা থেকে কিভাবে ব্লগিং করছেন - রাহা
- কথা-৪!! - বোহেমিয়ান
- অপর বাস্তব ২ এর জন্য ব্লগারদের লেখা সিলেকশন চাই - অপর বাস্তব
- ২০০৭ সালের সেরা মুভি : মুভির মানুষদের চোখে - মাহবুব মোর্শেদ
- বাড়লে বয়েস(লিরিকস ও কর্ডস) - মুয়ীয মাহফুজ
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- পলা উপাখ্যান ৩ - আমীন নূর
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- পলা উপাখ্যান ১ - আমীন নূর
- পলা উপাখ্যান ২. - আমীন নূর
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- কানাডায় ইমিগ্রেশন ও নতুন জীবন সূচনার চ্যালেঞ্জ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমরা অন্ধ হবো কেন! - মানবী
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
আজ মা'য়ের কোলে ঝাপিয়ে পড়ার দিন।
০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
২ বছর ৭ মাস! খুব কি কম সময়?! আমার জন্য যেন ২৭০ বছরের অপেক্ষা। অবশেষে সেই দিনটি এল। মোবাইলে নিজেরই সেট করা রিমাইন্ডার বিপ্ বিপ্ করে জানালো "Best of Luck, Have a nice journey!" মোবাইলটাকে 'থ্যাঙ্ক য়্যু' জানিয়ে বাক্স পেটরা গুছানো শুরু করলাম। মনে মনে নিজেকেই বললাম "বেটা, তুই বাংগালই রয়ে গেলি, এমন তো নয় যে এটা তোর প্রথম দেশে যাওয়া, তারপরও কেন এত দীর্ঘশ্বাস?, কেন এত উৎকন্ঠা তোর দেশে যাবার??! কি আছে ঐ মরার দেশে?! হাটে মাঠে ঘাটে কিলবিল করা কোটি কোটি মানুষ, রাস্তায় যানজট, ধোঁয়া আর উপচে পড়ে ডাষ্টবিনে কুকুর আর কাকেরা। দ্রব্যমূল্যের ঘোড়দৌড়ের ট্র্যাকে মধ্যবিত্তের কচ্ছপ হয়ে জেতার প্রাণান্ত চেষ্টা। তারপরও কেন তুই যেতে চাস?!! তুই তো একলা হতে চেয়েছিলি, ভ্যানগগের ছবির মতো একটা দড়জা একটা জানালার একটা ঘর চেয়েছিলি, একটা বিছানায় একটা বালিশ চেয়েছিলি! আর এখন যখন তুই সব পেলি, এখন আবার এ কেমন ঢঙ তোর?!"
তখন আবার আমিই আমাকে শুনাই "নীড় ছোট ক্ষতি নেই আকাশতো বড়, এ মন বলাকা হয়ে অজানার আহবানে চঞ্চল পাখা মেলে ধর....; চাঁদে'রো আখরে ঐ আকাশেরো গা'য়...যেন পালক লেখনি তব প্রেমেরও কবিতা লিখে যায়...সুদুর পিয়াসী পাখা কাঁপে থর থর... এ মন বলাকা মোর অজানার আহবানে চঞ্চল পাখা মেলে ধর...; নীড় ছোট ক্ষতি নেই ... আকাশতো বড়" । উত্তরে আবার মন বলে " আরে ধুর বেটা, তোরে আমি কি কই আর তুই আমারে কি শোনাস?! তোর সব কাজেই শুধু হেয়ালি করা।"
আমি হেসে বলি "বুঝবি নারে... তুই বুঝবি না, দেশের মজা যে কি জিসিষ তোরে আমি বোঝাতে পারব না।" এভাবে মনে মনে মনবিতন্ডা চলতে থাকে। অস্হির মন সুস্থির হয় না। মনে আছে গতবার দেশে গিয়ে এক মাস কোত্থাও বেড়ুইনি ঘর থেকে। পড়ে পড়ে শুধু ঘুমিয়েছি। সেই শান্তির ঘুম অনেকদিন ঘুমাই না। চরম আলসে এই আমার জন্য সে যেন স্বর্গ পাওয়া।
ঈদের সিজন হওয়াতে সহজে ফ্লাইট পাওয়া যায় না। লম্বা বিরতির ফ্লাইটে দেশে পৌছতে ২ রাত ১দিন পার করতে হবে এবং সেটা যে মোটেও স্বস্তিকর হবে না তা বলা বাহুল্য। তারপরও জানি ঘরের দড়জায় পা দেয়ার সাথে সাথে আমার সেই কষ্ট কর্পূরের চেয়েও দ্রুত উড়ে যাবে। দীর্ঘ সাড়ে পাচঁ বছর বিদেশ করলেও আমি মনেহয় যে বাংগাল সে বাংগালই রয়ে গেলাম। এত বছরেও মন আমার পোষ মানে না, বার বার ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে দেশে চলে যাই। কিন্তু পরিবারের প্রতি দায়িত্ববোধ যেন কান টেনে ধরে, পথ আটকায়, চোখ রাঙায়। সেই ভয়ে আমি পিছু হটি, সিটিয়ে যাই, ঘাড়গুজে পড়ে থাকি এই বিদেশ বিভুঁইএ।
আজ সময় আমার প্রতি সদয় হয়েছে। হে সময় তোমার প্রতি আজ আমি কৃতজ্ঞ। আজ আমার দেশে যাবার দিন, দেশে গিয়ে মায়ের কোলে ঝাপিয়ে পড়ার দিন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কাক ভুষুন্ডি বলেছেন:
হ্যাপি জার্নি।
লেখক বলেছেন: থ্যাঙ্কু। অনেকদিন কাক দেখি না ![]()
নুশেরা বলেছেন:
বাহ্, দারুণ মজার সময় এখন আপনার। আনন্দে কাটুক দিনগুলো, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আর, দোকলা ফিরুন লেখক বলেছেন:
আমার অযথা টেনশন করার বাতিক আছে, ঘরের দরজায় পা' না রাখা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না।
আমি জানি পোষ্ট দেয়াটা আমার কম্ম নয়। আপনার চাপাচাপিতে অপরাধ বোধে ভুগছিলাম, তাই এই অপচেষ্টা।
আপনার শুভকামনা পকেটে পুরে দেশে চললাম
। ভাল থাকবেন।
রাজামশাই বলেছেন:
হুমমমমমমমমমমমমমমম
লেখক বলেছেন: হুমমম
মেসবাহ য়াযাদ বলেছেন:
মায়ের ছেলে মায়ের কোলে ফিরছে- এরচে আনন্দের আর কী হতে পারে...
লেখক বলেছেন: এর চেয়ে আনন্দের আর কিছু হওয়া হওয়া শুধু অসম্ভব না মেযবাহ ভাই বেসম্ভবও বটে। ![]()
আরিয়ানা বলেছেন:
খুব ভালো লাগবে কিনতু ফেরার সময় মনটা খারাপ হবে so be careful. happy journey back home.
লেখক বলেছেন: ফেরার কথা কেন মনে করিয়ে দিচ্ছেন! ঐ হতচ্ছাড়া সময়টাকে আপাতত ভুলে থাকতে চাই।
অরণ্য আনাম বলেছেন:
"পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব.....
লেখক বলেছেন: হুমম।
প্রশান্ত শিমুল বলেছেন:
আপনার প্রত্যাগমন শুভ হোক...লেখাটা ভাল হইছে।+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++_----------++++=+
লেখক বলেছেন: পড়েছেন জেনে ভাল লাগল। ভাল থাকবেন।
লেখক বলেছেন: মন খারাপ করবেন না প্লিজ। দেশটা কি মা নয়?! আমি কিন্তু মা' বলতে দেশকেও মিন করেছি।
মুকুট বলেছেন:
শুভ কামনা! নিরাপদে দেশে পৌঁছে পরিবারের সাথে আনন্দে ঈদ করুন! আর আমরা যারা মিস করছি আমাদের জন্য দোয়া করবেন!
লেখক বলেছেন: অবশ্যই। আমার জন্যও দোয়া করবেন ভাই।
মেসবাহ য়াযাদ বলেছেন:
দেশে কোথায় ? দেখা হবার কোনো চান্স আছে ? সময় পেলে কল করবেন- ০১৭১৩০৯১৯৭১
লেখক বলেছেন: চট্টগ্রাম বদ্দা। আপনার নাম্বার টুকে রাখলাম। আপনি কোথায় আছেন মেসবাহ ভাই?
নামহীনা বলেছেন:
বিদেশ থনে দেশে আইলে, দেশ গেরামের সোনার ছেলে..ভাই বন্ধু সবাই বলে জামা কাপড় আনছোনি?
আর মায় বলে, 'আমার যাদু ফিরা আইছনি!!!"
--শুভ হোক আপনার প্রত্যাবর্তন
লেখক বলেছেন: হা হা হা । অনেক ধন্যবাদ এত সুন্দর উইশ করার জন্য।
মেসবাহ য়াযাদ বলেছেন:
ইয়ান এক্কান কতা কইলেন্না বদ্দা ! আঁই অনেরার কতা ন বুজি, খইত ন ফারি...আঁই ঢাহা শহরত থাই...(কিছু কি হয়েছে ?)
লেখক বলেছেন: এত বাচ্চা ছেলেকে (ছবি দেখে) এত সুন্দর চাটগাইয়া কথা বলতে শুনে আঁই ছেড়েত বুরুত দুম্বা।
(মানে ছেড়েত করে পিছলা খাইলাম, বুরুত করে পইড়া গেলাম, দুম্ব করে আওয়াজ হইলো, আ... করে চিৎকার দিলাম)
মেঘবালক অর্ভনীড় বলেছেন:
আপনি আজ আমার মাথা গরম করেছেন জানেন???আমার মন খরাপ করেছেন / আমার মাকে কাছে পাবার অনর্থক চেষ্টায় প্রলুবদ্ধ করেছেন.......
লেখক বলেছেন: ![]()
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
মা'কে দিও সালাম।নামহীনা বলেছেন: বিদেশ থনে দেশে আইলে, দেশ গেরামের সোনার ছেলে..
ভাই বন্ধু সবাই বলে জামা কাপড় আনছোনি?
আর মায় বলে, 'আমার যাদু ফিরা আইছনি!!!"
আমারতো চোখে পানিই এসে গেল।
আহ কবে েয েদশে যাব।
লেখক বলেছেন: একদিন আপনার জন্যও সেই দিনটি আসবে যেদিন আপনি দেশে যাবেন।
নামহীনা'র কথাগুলো সম্ভবত আমেরিকায় বাংলাদেশী প্রবাসীদের প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনের যেটি আমাদের বংলা স্যাটেলাইট চ্যানেল গুলোতে প্রচারিত হয়।
লেখক বলেছেন:
থ্যাংকু।
লেখক বলেছেন: আরেঁ ভাই আমি এখনও বউই পাইলাম না আর আপনি আছেন শালী নিয়া!!!
লেখক বলেছেন:
থ্যাঙ্ক ইউ..
হুমেরা বলেছেন:
বহুত দিন তো হইয়া গেল, বউ আর শালীর খোঁজ পাইলেন কিনা আমাদের জানাবেন।দেশের কাকগুলি আপনারে পাইয়া কেমন খুশি হইল তাও লিখতে ভুলবেন না প্লিজ...............
লেখক বলেছেন: এখন দেশে। ঈদ করলাম। কাকদের সাথে কোলাকুলিও করলাম। বিয়াও করলাম
। বউ শালা শালী সম্বন্ধী সকলেরই খোঁজ পাইলাম। কেমনে যে কি হইয়া গেল কিচ্ছু টেরও পাইলাম না। কাজী সাহেব তিনবার কবুল কইতে কইল, আমি কইলাম, একটা সাইন করতে কইল, তাও করলাম, দাড়াইয়া সকলের উদ্দেশ্যে একটা সালাম দিতে কইল, তাও করলাম। তারপর কইল বাবা বাড়ী্ত যাও গা...তোমার বিয়া হইয়া গেছে !!! এখন শুনি আরএফল চেয়ারে বইয়া কাতারে কাতারে মানুষ খাওয়া দাওয়া করার পরই নাকী বউরে পামু
। বউযে দেখতে কেমন সেইটাও ভুইলা গেছি। একবার চক্ষু লজ্জার মাথা খাইয়া পলকের জন্য দেখছিলাম। তারপর বাবা মা কইল পছন্দ হইছে ..আমি বুইঝা না বুইঝা কইলাম হু...আর তারপরই এইসব ঘটনা। আপনাগো সক্কলরে দাওয়াত ৩ জানুয়ারী সন্ধ্যা ৭ ঘটিকায়..যোগাযোগের ঠিকানা এই নাম্বারে ০১৭২৯৬৬২৭০০
লেখক বলেছেন: ![]()
নুশেরা বলেছেন:
কী খবর, কেমন বেড়াচ্ছেন? ভাবী কেমন আছেন? শুভকামনা দু'জনকেই।
লেখক বলেছেন: নুশেরা, আপনার পোষ্টে কমেন্ট করতে গিয়ে ব্যর্থ হয়েছি বার বার। কেমন আছেন?! বেড়াচ্ছি মন্দ না। বউ ভাল আছে। আপনারা সবাই ভালোতো?! ভাই, বাচ্চা ভাল আছে?
আপনার গল্প বউকে অনেক শুনিয়েছি। ভাল থাকবেন সব সময়।
সাইফুর বলেছেন:
খবর কি বদ্দা?
লেখক বলেছেন: সাইফুল ভাই, আই ওহোন উমোর কুউরি
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ক্যান আছন?
লেখক বলেছেন: গঅম আছি, অনে ক্যান আছন?
লেখক বলেছেন: তারার হাসি, আপনি হয়তো নিজেকে লুকিয়ে রাখতে ভালবাসেন তাই আপনার ঠিকানা বা ফোন নাম্বার জানা হয়নি। মেইল করতে পারিনি কারন এত তাড়াহুড়োয় সব হলো বিয়ের আগে তেমন করে নেট এ বসা হয়নি।
তারপরও এই অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।
মদন বলেছেন:
ও মনু বিয়া করলা, দাওয়াত দিলানা???
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
দেশে যে কি আছে তা যারা বিদেশে থাকে তারাই বোঝে ভাই। আমরা যারা দেশে আছি তারা বুঝিনা...==========================================
রিমাইন্ডার:::
ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















