ঘৃণা করি...
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২১
ঘৃণা করি তোমাকে
ঘৃণা ঘৃণা ঘৃণা
দুর্বোধ্য প্রেমে নিঃসাড় জীবন
গলিত লাশের গন্ধে মাতোয়ারা ধূর্ত কীটের মতো
ত্যাজ্য পুঁজের মতো-
ঘৃণা করি।
কোন অধিকারে তুমি
সাজানো জগত আমার করেছ খানখান?
আকাশভাঙা পথে হাঁটিয়েছ অবিরত
উন্মাদের মত-
আমি মুগ্ধ যে পথে দেখেছি সংসার !
চাঁদের হাট হতে কিনেছি একগোছা স্বপ্ন-জোছনা,
দেখেছি ছোট্ট শিশু তুলতুলে প্রভাতে ব্যস্ত খেলা করে...
কোথায় সে সুখ?
কোথায় সে বানোয়াট আবেগের মুখ?
করটী-পাঁজর বড় জ্বলছে জ্বলছে আজ
ধূম্রজালে বিস্ফোরিত লাভা হয়ে;
ঘৃণা করি তোমাকে আমি
বিক্ষত মনের মাঝে পুঁজ হয়ে থাকা যত
বিভৎস বিস্বাদ লয়ে। ।
প্রয়োজন নেই তোমার চোখের জল
প্রয়োজন নেই তোমার
উষ্ণ কোমল ছোঁয়া
ঝড়ো হাওয়ার বুকে ওড়া সুবাসিত স্বপ্ন আজ
বিষণ্ণ রজনীর বরষার ভারে-
ধূসর পাণ্ডুলিপি ধুয়ে দিয়ে যায়;
ভ্রষ্ট জগতের ধর্মবাণীর মত
ঘৃণা করি
হে শৃঙ্খলিত শিষ্টাচারী,
নষ্টকীট আমি; তোমায় ঘৃণা করি। ।
picture courtesy: buycustoms.com
২য় জীবনানন্দ বলেছেন:
ধন্যবাদ। আমি মনে করি ভালবাসার চেয়েও ঘৃণা অনুভূতি ভাল প্রকাশক। প্রতিবার বলার সাথে বুকটা ভরে ওঠে।
উত্তরাধিকার বলেছেন:
খুব ঠিক বলেছেন।
'ঘৃণা' উচ্চারনে বুকটা ভরে ওঠে।
আর এর রেশটুকু থেকে যায় অনেক অনেক ক্ষন।
জীবনের খরায় কিন্তু একদিন ভালবাসা মরে যায়।
ঘৃণা মরে না।
ঘৃণা তিরতির করে বেড়ে ওঠে সময়ের হাত ধরে...।
লেখক বলেছেন: ঠিক। আর ভালোবাসা যদি ঘৃণায় পরিণত হয় আমি মনে করি না প্রেমের পুরনো অনুভূতি ফিরে আসতে পারে। আর ঘৃণ্য যে আছে, তাকে ভালোবাসা দুষ্কর।
লেখক বলেছেন: হা হা। ছবিটি আসলে অনুভূতির তীব্রতা প্রকাশে ব্যব হার করেছি। খুব বেশি graphic হয়ে গেলে দুঃখিত।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যের অপেক্ষার আমার চিরন্তন।
ভালো থাকেন।
লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ ভাই। নিয়মিত হওয়ার চেষ্টায় রইব।
তালবেতাল বলেছেন:
Why are u cutting your own wrist?
লেখক বলেছেন: I thought the picture will well express the feelings of agony and helplessness. And hatred of course !
Its a picture downloaded from the site i mentioned. Dont worry about me. I am quite alright. : )
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা অনেক অনেক ভালো.......।ঘৃণা ব্যাপারটাই হলো এমন যা সব ধ্বংস করে দেয়...........
জীবনানন্দের মন খারাপ?
ছবিটা দেখতে কষ্ট লাগলো...।অন্য ছবি দিলে হতো না?
অনেক দিন পর জীবনানন্দকে দেখে ভালো লাগলো।
শুভেচ্ছা।
কালপুরুষ বলেছেন:
কবিতা ভাল লাগলো। ছবিটা ভাল লাগেনি।
লেখক বলেছেন: সাজি আপা আর কালপুরুষদা , কেমন আছেন? অনেকদিন পরপর আসি। জানাই হয় না আপনাদের মত চমৎকার দুজন মানুষ ও কবি কেমন আছেন।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ছবিটা আমারও ভালো লাগেনি। দেয়ার সময় আমার সমস্ত ইন্দ্রিয় চাইছিল কাটা হাতের রক্তাক্ত
ছবি না দেয়ার। আর যেহেতু কবিতাটি লেখার পেছনে অনুভূতিটাও এমনই বিতৃষ্ণায় ও অপ্রিয়তায় ভরা-তাই মিল রেখে দিলাম !
লেখক বলেছেন: ওরে বাবা ! যুদ্বাংদেহী ভাই এত ক্ষেপার কিছু নেই !
লেখক বলেছেন: ধন্যবাদ
তামো ব্লগ বলেছেন:
+
লেখক বলেছেন: : )
চিটি (হামিদা আখতার) বলেছেন:
কবিতা কবিতার মত ভালো লাগছে...........।তবে ছবিটাতে কষ্টের ছাপ আছে.....।
ভালো থাকা যেন হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ চিটি
২য় জীবনানন্দ বলেছেন:
নিজের মনের কাছেও আমারও এই প্রত্যাশা।ধন্যবাদ।
দেবদারু বলেছেন:
কবিতা চমৎকার..................... কিন্তু এতো ঘৃণা কেন!?! বনলতার প্রেমিক বলো, অথচ দেখি বন্যতা আবেগে!! ব্যাপার কি??



















ঘৃণা বড় শক্তিশালী শব্দ...
+++++
খুব ভাল লাগলো লেখাটি।
ছবিটাও মানানসই।