আবার এসেছি ফিরে....এই বাংলায়

INSOMNIAC-4

১৩ ই মে, ২০০৯ রাত ৩:০৯

শেয়ারঃ
0 0 0

একগুচ্ছ অন্ধকারে আজ সময় হারিয়ে গেছে।
সবুজাভ বাতির পাশ একগুচ্ছ অন্ধকার-
মাকড়শার মত জাল বেঁধে ঘাপটি মেরে বসে আছে;
হাওয়ার রাতে কুকুরের আর্তচিৎকার । ।

ঘুম নেই শহরে,
শহরের সব ঘুম ফিরেছে ঘরে, আমার ঘুমটি ছাড়া।
আমার ঘুম স্মৃতির ভিড়ে হারিয়ে গেছে কোথাও
ঘুমের হাত ধরে হারিয়েছে স্বপ্নরাও
হাসনহেনার মাতালকরা ঘ্রাণে, তামাকের টানে
ঘুম আসি আসি করেও আসেনা।।

হাওয়ার রাত
অসহ্য একাকীত্বে কাতর মন
বৈশাখী ঝড়ে পৃথিবী আজ জেগে উঠুক
তোমার মিলনের সুখে আজ আমার চোখে কান্না নামুক
একগু্চ্ছ ঘুমের সাথে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো চলছে সিরিজ।
অনেক ভালো থেকো জীবনানন্দ।

অনেকদিন পর পর হলেও ব্লগে দেখলে ভালো লাগে।
শুভেচ্ছা।
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আপনার মন্তব্য পেতে সবসময়ই ভালো লাগে

২. ১৩ ই মে, ২০০৯ ভোর ৪:০৩
মোসতাকিম রাহী বলেছেন: ভালো লেগেছে! অনিয়মিত বলে আগেরগুলো পড়া হয়নি, পড়বো। না জানিয়ে কে মাইনাস দিলো?
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কারো হয়ত ভালো লাগেনি। তাই মাইনাস দিয়েছে।

৩. ১৩ ই মে, ২০০৯ ভোর ৪:০৪
চিন্তা শিল্পী বলেছেন: খুব ভালো লাগল....আমার স্বপ্নের কবির ২য় রূপ দেখে!কবিতা ভালো ছিলো!
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১৩ ই মে, ২০০৯ ভোর ৪:১৭
নৃপ অনুপ বলেছেন: ঘুম নেই শহরে,
শহরের সব ঘুম ফিরেছে ঘরে, আমার ঘুমটি ছাড়া।

সারারাত বসে বসে ঘুমন্ত আমাকে দেখি আমি;
নিদারুণ যন্ত্রনায়- সে কেঁপে ওঠে স্বপ্নের ভেতর!

মঙ্গলার্থে...
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: আপনার লাইন দুটিও চমৎকার।ধন্যবাদ।

৫. ১৩ ই মে, ২০০৯ ভোর ৪:৩১
আিমওআমরা বলেছেন: শহরের সব ঘুম ফিরেছে ঘরে, আমার ঘুমটি ছাড়া।
৬. ১৩ ই মে, ২০০৯ দুপুর ১:২৪
জয় রায় বলেছেন: আমার ঘুম স্মৃতির ভিড়ে হারিয়ে গেছে কোথাও
ঘুমের হাত ধরে হারিয়েছে স্বপ্নরাও


বাস্তবতার কল্পরুপ...দারুন দারুন...।
৮. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৫:১২
কালপুরুষ বলেছেন: বেশ ভাল লাগলো।

গদ্য ও পদ্য দুটোতেই অনবদ্য। (আমার সেই পুরোনো কথাটা আবারো বললাম)।

 

মোট সময় লেগেছে ০.৯৬২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার যেখানে সাধ চলে যাও-আমি এই বাংলার পারে
রয়ে যাব...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ