somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো সেই দিনের কথা (প্রথম বারো)

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ে বদলে যাওয়া কিছু বিষয় নিয়েই স্মৃতিকণা লিখছি এখানে কালের ধারাবাহিকতা সচেতনভাবে এড়িয়ে। এ লেখা একান্তই নিজেকে খুঁজে পাওয়ারই এক প্রয়াস বলা যায়

1. ফুলবাড়িয়ায় ছিল ঢাকার ট্রেন স্টেশন, সার্ক ফোয়ারা থেকে যে রাস্তা (সি আর দত্ত রোড) হাতিরপুল হয়ে কাঁটাবন দিয়ে চলে গেছে সেটাই ছিল রেলপথ। ১ম সার্ক সম্মেলনের সময় এই ফোয়ারাটি বানানো হয়।
2. ১৯৭৮ সালে জাপান এয়ারলাইনসের একটি বিমান হাইজ্যাক করে তেজগাঁও-এ নামানো হয়; আমরা দেখতে গিয়েছিলাম।
3. ’৮০ এর দশকেও বাংলাদেশে সাধারণভাবে বোতলজাত মিনারেল ওয়াটার পাওয়া যেতো না। মদের খালি বোতল কিনে তাতেই ফুটানো বা কলের পানি খেতো সাধারণ মানুষ।
4. ১ম সার্ক সম্মেলন উপলক্ষ্যে সার্ক দেশের সিনেমা টিভিতে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল, যেদিন ভারতীয় বাংলা মুভি দেখানো হতো সেই বিকালে আমাদের খেলার মাঠ থাকতো জনশূন্য।
5. ঢাকা শহরে মতিঝিলের টয়োটা বিল্ডিং ছিল এক সময় ঢাকার সর্বোচ্চ বিল্ডিং।
6. ট্রাফিক পুলিশের পোশাক সাদা রঙের ছিল, এরশাদ বদলে দেয়।
7. আলাউদ্দিন সুইটমিট ঢাকাতে মিষ্টিতে বিপ্লব আনে; বক্স প্যাকেটের ফুল কাভার তারাই শুরু করে।
8. বিটিভি-এর দুটি চ্যানেল ছিল ৯ নং মূল আর দ্বিতীয়টি ৬নং। ২৪ ঘন্টা অনুষ্ঠান প্রচারিত হতো না। বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলতো অনুষ্ঠান। শুক্রবারের হতো প্রভাতী অধিবেশন। সে সময় রিমোট কন্ট্রোল টিভি ছিল না।
9. সামরিক বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ এখন শুধু জাতীয় প্যারেড স্কোয়ারেই সীমাবদ্ধ। আগে এটি শুরু হতো মানিক মিয়া এভিনিউ-তে; আমরা টিভিতে দেখেই চলে যেতাম নিউ এলিফ্যান্ট রোডের বাটা সিগনালে। কারণ মার্চপাস্ট করতে করতে তারা আমাদের সামনেই দিয়েই চলে যেতেন।
10. ক্রিকেটে বিদেশী দল হিসেবে প্রায় প্রতি বছর আসতো ইংল্যান্ডের এমসিসি ক্রিকেট ক্লাব আর পাকিস্থানী খেলোয়াড় নিয়ে গড়া দল। ভারতীয়রা কখনও আসতো না।
11. প্রেসিডেন্ট জিয়ার সময় প্লেন থেকে নানা বিষয়ে লিফলেট ফেলা হতো, বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কত বেশি সংগ্রহ করতে পারে। প্লেন থেকে মশানাশক ওষুধও ছিটানো হতো।
12. ১৯৯০ সালের ডিসেম্বর মাসের আগে বিটিভিতে বঙ্গবন্ধুর কথা কখনো শুনি নাই। আমাদের প্রজন্মের কাছে তিনি ছিলেন খলনায়ক, শেখ কামাল ছিলেন ব্যাংক ডাকাত, মেজর ডালিম ছিলেন হতভাগা স্বামী, কর্নেল ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মেজর জিয়া স্বাধীনতার ঘোষক। আজ প্রকৃত সত্য প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×