somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো সেই দিনের কথা (তৃতীয় বারো)

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম বারো
দ্বিতীয় বারো

25. প্রথম আগমণ সময়ে কম্পিউটার ছিল খুবই স্পর্শকাতর ইকুইপমেন্ট; এসি রুমে রাখতে হতো, জুতো পায়ে যেখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল।

26. লেখালেখির জন্যে কম্পিউটার সফটওয়ার ছিল ওয়ার্ডস্টার পরে এলো ওয়ার্ডপারফেক্ট। হিসাবনিকাশের জন্যে ব্যবহৃত হতো লোটাস১২৩। প্রোগ্রামিং-এ ছিল ডি-বেইস।

27. ডট প্রিন্টারই ছিল বেশি; প্রিন্টিং-এর সময় ভীষণ শব্দ করতো, লেজার প্রিন্টার শব্দ শোনা থাকে রক্ষা করে। একই সাথে ঝকঝকে পরিস্কার স্পষ্ট লেখা ছাপায়।

28. প্রথম সেল ফোন ছিল সিমেন্স-এর C 10, ১৯৯৮ সালে জিপির মোবাইল-টু-মোবাইল কানেকশন এর সিম পেতে বেশ ঝক্কি পোহাতে হয়। পরে T&T মানে ল্যান্ড ফোনে কল করার সুবিধা কম খরচে দেয় সিটিসেল। আর সরকারী টেলিটকের সিমের জন্যে লটারী করা হয়; সুখের কথা তাতে নাম উঠেছিল।

29. বিচিত্রা, আনন্দবিচিত্রা, তারকালোক, খেলার জন্যে ক্রীড়াজগত, বর্তমান দিনকাল পাঠকপ্রিয় ছিল।

30. ঢাকার প্রথম দু’টি ফুট ওভারব্রিজ হলো ফার্মগেট ও নিউমার্কেটের কংক্রিটেরগুলো। আজও এ দু’টোই বেশি ব্যবহৃত হচ্ছে।

31. ইস্টার্ন প্লাজা এই শহরের প্রথম এসি মার্কেট। ঠান্ডা বাতাস গায়ে মাখতে মানুষ সেখানে যেতো। আগে ঢাকার পশ মার্কেট ছিল নিউমার্কেট। আজিজ ক্লথ স্টোরে নিউ মার্কেট গেলে যাওয়া হতো।

32. এরশাদের সময় প্রথম ভিআইপি সড়ক চালু হয় শাহবাগ থেকে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট হয়ে কুর্মিটোলা এয়ারপোর্ট পর্যন্ত। হযরত শাহজালাল বিমানবন্দরের প্রথম নাম ছিল স্থানের নামেই; পরে প্রেসিডেন্ট জিয়ার নামে বদলে গিয়েছিল।

33. ১৯৮৮ সালের বন্যায় ডুবে ছিল বনানী-গুলশান-রামপুরা-মিরপুর-মোহাম্মদপুর-উত্তরাসহ ঢাকার অধিকাংশ স্থান। ২ সেপ্টেম্বর সকালে ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা ছিল, দুপুরে তিতুমীর কলেজে আর বিকালে ঢাকা সিটি কলেজে। সন্ধ্যার আগে আগে হলো প্রচন্ড বৃষ্টি। সেই বছর বেশ বৃষ্টি পড়েছিল। বাসায় ফিরে দেখি বন্যা দুর্গত আত্মীয়রা আশ্রয় নিয়েছেন। প্রায় প্রতি বাসায় আত্মীয়রা এসে উঠেছিলেন, কয়েক মাস বয়সী শিশুসহ ৩৪ জন, ছিলেন ২২ দিন। ঢাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রয়োজনীয়তা সেবার এরশাদ সরকার ভালোভাবে উপলব্ধি করে। আমরা পুরানা ঢাকার বন্যা কবলিতদের জন্যে আটার রুটি, কাপড় সংগ্রহ করি, লায়নস ক্লাবের আহ্বানে প্রতি ঘর থেকে প্রতিদিন ২০টি করে আটার রুটি সংগ্রহ করি। অধিকাংশ পরিবার আগ্রহের সাথে সহযোগিতা করেছিলেন। কলেজের বাংলা টিচার শামীম আজাদ-এর আহ্বানে ধানমন্ডিতে আমরা কিছু ছেলে ও মেয়ে খাবার স্যালাইন বানাতাম বিকালে।

34. রাতের ঢাকায় স্ট্রিট লাইট হিসেবে জ্বলতো টিউবলাইট, সোডিয়াম লাইট ঝুলিয়ে প্রেসিডেন্ট এরশাদ কালোরাতকে হলুদ করে তুলে। নতুন আলোতে ঢাকা অচেনা নগরী মনে হয়েছিল।

35. ফুটবলের স্বর্ণযুগ ছিল তখন, ক্রিকেট ছিল মৌসুমী খেলা। আবাহনী-মোহামেডানের খেলা যেন যুদ্ধ; আবাহনী হেরে গেলে পরের দিন স্কুলে তো বটেই বিকালে মাঠে যেতেও ইচ্ছা করতো না। লীগের খেলায় দল জিতলে আবাহনীর সমর্থক গোষ্ঠী বিজয় মিছিল নিয়ে ধানমন্ডিতে ফিরতো। মিছিলের চিৎকার শোনার জন্যে উদগ্রীব থাকতাম।

36. স্টেডিয়ামে সাধারণ গ্যালারিতে চেয়ারের ব্যবস্থা ছিল না, গাদাগাদি করেই দর্শক বসতো, মহিলারা কমই খেলা দেখতে যেতেন। খেলার উত্তেজনায় সমর্থকদের মধ্যে মারামারি হতো নিয়মিত। একবার আবাহনীর কয়েকজন খেলোয়াড়কে হাজতেও যেতে হয়েছিল। টয়লেটের অপর্যাপ্ততার জন্যে উপরের গ্যালারী উপচে প্রস্রাব-বন্যা ঢাকা স্টেডিয়াম মার্কেটের দোকানী-ক্রেতার মাথায় পড়তো।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×