somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো সেই দিনের কথা (চতুর্থ বারো)

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৃতীয় বারো

37. খুব ছোটোবেলায় মানিক মিয়া এভিনিউ এতো প্রশস্ত ছিল না; এখানে অনেক ডিভাইডার ছিল। রিকশার জন্যে ১টি, বেবিট্যাক্সির জন্যে ১টি, গাড়ির জন্যে আলাদা, বাসের জন্যে আরেকটি। পরে সবগুলো ডিভাইডার সরিয়ে ফেলা হলেও দুর্ঘটনার ঝুঁকি কমাতে আবার মাঝে একটি বসানো হয়েছে।

38. আমার একটি ইয়াশাকি ক্যামেরা ছিল, ফিল্ম এর ক্যামেরা। ফটো তোলার শখে বেশ খরচা হতো। ফিল্ম কিনতে হতো যা থেকে ৩৬ ছবি তোলা যেতো। এরপর নেগেটিভ ডেভেলপ-ওয়াস শেষে ফটো প্রিন্ট করার পরই আলোর মুখ দেখতে পেতো। কত দিন এমন হয়েছে ফিল্ম ঠিক মতো সেট না হওয়ায় রিল ঘুরে নি একটাও ছবি উঠে নি। আবার লেন্সের কাভার না খোলাতেও ফিল্ম নষ্ট হয়েছে।

39. আন্তর্জাতিক বাণিজ্য মেলা নামে নয় আমাদের ছেলেবেলায় আরো ক্ষুদ্র পরিসরে হতো রপ্তানী মেলা। চন্দ্রিমা উদ্যানে হওয়া এক মেলা থেকে ফেলুদার বই কিনেছিলাম মনে আছে। অমর একুশে বইমেলায় প্রতি বছর যেতাম, শিশু একাডেমীর নানা বই কিনে আনতাম।

40. মিষ্টি আর দই এর জন্যে বিখ্যাত ছিল মরণ চাঁদ এন্ড সন্স, স্পঞ্জ রসগোল্লা প্রথম আনে আম্বালা সুইটস, এলিফ্যান্ট রোডের রুবি কনফেকশনারিতে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম পাওয়া যেতো।

41. সেবা প্রকাশনীর রহস্য পত্রিকা, কিশোর গোয়েন্দা, কিশোর ক্লাসিক, ওয়েস্টার্ন সিরিজ, কুয়াশা, মাসুদ রানা খুব পড়তাম। নতুন ‘উন্মাদ’এর জন্যে কি অপেক্ষায় না করতাম!। ভারতীয় ইন্দ্রজাল কমিকস, আনন্দমেলা পড়তাম নিয়মিত। আনন্দমেলায় প্রসাধনীর বিজ্ঞাপনে প্রথম দেখেছিলাম কিশোরী ঐশ্বরিয়া রাই-কে।

42. ঘরে বসেই মুভি দেখার জন্যে ভিসিআর ও ভিসিপি’র কদর ছিল বেশ। রঙ্গিন টিভিসহ এগুলো ভাড়া নেয়া যেতো ঘন্টা হিসেবে। হিন্দি সিনেমা ছোটোবেলায় দেখার সুযোগ ছিল কম; বাঙ্গালী বলে মিঠুন চক্রবর্তীকে ভালো লাগতো। ডিস্কো ড্যান্সার আর ড্রিম গার্ল দেখেছিলাম সে সময়।

43. ছেলেবেলায় খুব কম বাসায় টিভি ছিল, সেটাও ছিল সাদাকালো। বহু বাসায় কাঠের বক্স-টেবিলে টিভিসেট তালাবদ্ধ করা রাখা হতো।

44. একদম ছেলেবেলায় খুব প্রিয় কার্টুন ছবি ছিল ক্যাসপার, কুমকুম। দেখতে ভালো লাগতো হাওয়াই ফাইভ’ও, সিক্স মিলিয়ন ডলার ম্যান, বায়োনিক ওমেন, হার্ট টু হার্ট, টারজান, স্পেস নাইনটি নাইন, স্টার ট্রেক সিরিয়াল; সেটারডে নাইট সিনেমা আর ওয়েজনেজডে নাইট সিনেমায় ইংলিশ মুভি দেখানো হতো। পরে এসেছিল কার্টুন স্পাইডার ম্যান, ব্যাড ম্যান, স্কুবিডু, থান্ডার ক্যাটস, নিনজা টার্টলস, মগলি, ইংরেজি সাপ্তাহিকে দেখানো হতো দি লিটল হাউজ অন দি প্রেইরী, সুইস ফ্যামিলী রবিন্সন, দি ওয়াটসন, ওয়ান্ডার ওমেন, দি পাওয়ার অব ম্যাথুস্টার, ম্যাকগাইভার, নাইট রাইডার, রবোকপ, ডার্ক জাস্টিস, দি এ টিম, সুপার ম্যান আর বড়দের জন্যে ছিল ডালাস, ডাইনেস্টি সিরিজ। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়ার সময় বিটিভি রঙ্গিন পোশাক পড়ে।

45. নতুন কুঁড়ি বিটিভির জনপ্রিয় প্রোগ্রাম ছিল, শুরুতেই আমরা নতুন আমরা কুঁড়ি গানের সাথে কিছু শিশুকে দেখানো হতো সেখানে কয়েক বন্ধু থাকায় আরো ভালো লাগতো। ‘এসো গান শিখি’ ছিল আমাদের আরেকটি প্রিয় অনুষ্ঠান।

46. প্রথম দিকে বিটিভিতে রাত আটটায় ইংলিশ নিউজ প্রচার হতো; রাত ন’টায় বাংলা সংবাদ। ব্যাপ্তি ছিল ২৫-৩০মিনিট।

47. বিটিভির ধারাবাহিক সকালসন্ধ্যা দর্শকপ্রিয় ছিল, খালেদ খান যুবরাজ অভিনয় করেন রায়হান চরিত্রে ও এনাম আহমেদ তার বাবার ভূমিকায়। দু’জনই ছিলেন খলচরিত্রে। স্ত্রী সাকেরা (রিনা সুলতানা)র সাথে বাজে ব্যবহার শিশুমনে নাড়া দিয়েছিল বেশ।

48. ১৯৮৫ এর অক্টোবরের ১৫ তারিখ বৃষ্টির রাতে ধারাবাহিক নাটক শুকতারা দেখতে যেয়ে ঢাবি’র জগন্নাথ হলের টিভি রুমের জরাজীর্ণ ছাদ ধসে ছাত্রসহ ৩৯ জন মারা যায়, পরের দিন দেখতে গিয়েছিলাম। সেখানে এখন অক্টোবর স্মৃতি হল।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×