ভোট কেন্দ্রের বাহিরে সেনাটহল।
সকালে ভোটারের লম্বা লাইন।
ভোট দিয়ে বের হবার সময় ভোটারের মুখে বিশ্ময়ের হাসি।
কেন্দ্রের ভিতর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টরা সবাই যার যার আসনে।
দু'জন পোলিং এজেন্ট সামনে দাঁড়ানো। দেখে মনে হলো ভোটারকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে।
দু'জন পোলিং এজেন্ট একসময় ভোটারকে বাধ্য (হাসি মুখে হুমকির মাধ্যমে) করে দেয়াল ঘড়ি মার্কায় (আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম এ তাহের এর নির্বাচনী প্রতীক) ভোট দিতে। কখনো কখনো উনারাই সীল দিয়ে দিচ্ছেন।
সর্বশেষ বের হবার সময় সুরেলা কন্ঠের হুমকি। যেন কোন কথা বাহিরে না যায়।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


