(পূর্ণাঙ্গ লেখা)
আচ্ছা স্পর্শটা কি!!
এই যে বারবার ইচ্ছেকৃত মিছে অনুরাগ কিংবা দুষ্টামি , নাকি মায়াভরায় শুধু খুঁজে ফেরা কোন অচেনা রূপ...
ইর্ষা....ইর্ষা তো হওয়ার কথা না। পুরনো দেয়ালের গাঁ বেয়ে বেয়ে জীবনের স্বপ্ন খোঁজে যে শ্যাওড়া জীব , তাকে ইর্ষা করা যায় না।খানিকটা উপহাস কিংবা নান্দনিক অগোছালো সুন্দরের প্রতি স্বাবাভিক মুগ্ধতা!!!
শান্ত দেয়াল কী মহিমায় নতুবা কোন দায়ে ধারণ করে আছে অগোচরে বেড়ে ওঠা এলোমেলো শ্যাওড়া তা খানিকটা বোঝার চেষ্টা......
ইর্ষা তাহলে দেয়ালেই.....!!!!!
তাহলে সেই দেয়ালেই লিখে যাই,যে দেয়াল পরম মমতায় ধারণ করেছে আমায়...
আমি স্বপ্নবাজ উদ্ধত কবি
তুমি স্বপ্নরাণী
আমার যাদুঘরের জীবন্ত মূর্তি
তুমি প্রতিমা
আমার প্রাণোচ্ছল কবিতা
শীতে ঝড়ে যাওয়া খসখসে শব্দ
আমার সবুজ পাতা
ঘুমঘোরে আমার অবচেতন কবিতা.......
তারপর আর কিছু জানি না।আপাদত জানতেও চাই না...
একজন ক্যাটরিনা নয়
চাই একজন মনময়ী
যে বন্ধুর মতো
কখনো বন্ধুর চেয়েও বিশ্বস্ত......
(আমি এতেই ঢের সন্তষ্ট, অনেক বেশী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


