এক ফলা তীর থেকে এক বিন্দু রক্ত
রক্ত থেকে ভালোবাসার জন্ম
( -বন্ধন-বিস্তার-বিকাশ-)
ভালোবাসা ময় পৃথিবী তাই
সংঘাত হীন হতে পারে না
সংঘাত হীন পৃথিবী বলে কিছু নেই
সংঘাত ময় পৃথিবীটাই ভালোবাসা ময়
দেবতারাই যে বারবার শুড়িবাড়ি যায় !
সংঘাতে সৃষ্টি , সংঘাতে কর্ষণ
সৃষ্টি কে ধ্বংস করে সৃষ্টির আগমন
আসলে সৃষ্টি বলেই কিছু নেই
সব মেকী, মিথ্যে, ভন্ডামি
কালকে বলে কিছু নেই, আজকে বলেও কিছু নাই
আপনি বলে কিছু নেই, আমি বলেও কিছু নেই
নিরাকারের আবার অস্তিত্ব কি !
বিষের মাঝে মধু খোজে বোকা মানবজাতি ।।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





