somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু দিবসে গ্রামীনফোনের বানিজ্যিক শুভেচ্ছা...অতঃপর আমার চান্দির ১০৪ ডিঃ জ্বর

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে রাতে অফিস করতে হয় আর সেদিন দুপুরের পরপরই অফিস শেষ। আজও তেমনি একটা দিন ছিল। অনেক দিন পর একটু আগেভাগে বাসায় আসতে পেরে ভালই লাগছিল। গোসল খাবার সেরে দুপুরের একটা জম্পেশ ঘুম দেয়ার উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়লাম। আর সাথে সাথেই ঘুম। একটু আধটু স্বপ্ন দেখতেও শুরু করেছি। স্বপ্নে দেখছি আমার মোবাইলে রিং বাজছে আমি রিসিভ করেছি তারপরও রিং বাজে। কি যন্ত্রনা।আবার রিসিভ করলাম(এক ফোন কয়বার রিসিভ করে) না রিং বেজেই চলেছে থামার কোন লক্ষনই নেই। ঘুমের মধ্যেই মেজাজ হট। অবশেষে রিং বাজতে বাজতেই আমার এত সাধের ঘুমেরও বারোটা বেজে গেল। কিন্তু একি স্বপ্নের ফোন তো এখনও বাজছে ফোনের মাথাটা খারাপ হল না আমার টা বুঝে উঠার আগেই অভ্যস্ত হাত চলে গেল বালিশের পাশে রাখা আমার মোবাইল সেটটা তে । দেখি এটাই এতক্ষন আমার ঘুমের বারোটা বাজিয়ে এখনও বেজে চলেছে ক্লান্তিহীন। কলার নাম্বার খেয়াল করলাম >১২১। ঘুমের ঘোরে মাথায় আসছিলনা এটা কি কল নাকি আমি এলার্ম দিয়ে রেখেছিলাম।ভাবতেভাবতেই রিসিভ বাটন প্রেস করলাম।
ঃ শুভ অপরাহ্ন{অপরাহ্নের তেরটা বাজায়া আবার কয় শুভ অপরাহ্নX( } কাস্টমার সার্ভিস থেকে ......(কি যেন নাম বলল মাথার উপর দিয়া গেল) বলছি। স্যার আপনাকে গ্রামীনফোনের পক্ষ থেকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
একটা নারী কন্ঠ। একে তো দিনের প্রথম শুভেচ্ছা তারপর আবার গ্রামীনফোন থেকে। নিজেরে ভিআইপি টাইপের কিছু মনে হল। মেজাজও একটু কুল হওয়া শুরু করলো।
ঃআপনাকেও শুভেচ্ছা।
ঃ স্যার আমি আপনাকে আমাদের কল ব্লক সার্ভিস সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি আপনার কি একটু সময় হবে।
এইবার আমি কিছুটা আচ্ করতে পারলাম ব্যবসার মধ্যে বিজিনেস ঢুকছেX((। মেজাজ ঠান্ডা রেখেই বললাম জ্বি বলুন প্লিজ।
ঃ স্যার আমাদের কল ব্লক সার্ভিসের মাধ্যমে আপনি..........ঘ্যানর ঘ্যানর........ঘ্যানর ঘ্যানর...............................আর এতে আপনার খরচ হবে মাত্র ত্রিশ টাকা পার মাস।
এইবার আমার চান্দি গরম হওয়া শুরু হল। আমার স্বাদের ঘুম ভাঙ্গায়া বিজনেস করা হচ্ছে।(চান্দি গরমের ইমো পাইলাম না)

ঃ আপনি কি সার্ভিস টি সাবস্ক্রাইব করতে চান? আমরা আপনাকে প্রথম......(৩ না ৫ টা নাম্বারের কথা বলল) টা নাম্বার ফ্রি দেব।
X(( হ্যাঁ চাই। মেজাজ হট নিয়া উত্তর দিলাম।
ঃ আমরা আপনাকে সাবস্ক্রাইব করলাম। এবার আপনার প্রথম নাম্বার টি বলুন।
ঃ ১২১। কোন রকম সময় না নিয়ে আমার উত্তর।
ঃ জ্বি? ওপাশে একটা ভ্যাবাচ্যাকা খাওয়ার আওয়াজ হল।
মজা পেলাম। বললাম জ্বি সর্বপ্রথম আপনাদের নাম্বার টা ব্লক করতে চাই আজীবনের জন্য। যাতে ঘুম থেকে জেগে আপনাদের বানিজ্যিক প্যানপ্যানানি শুনতে না হয়।
মেজাজ আমার চরম হট।X((
এবার নারী কন্ঠে একটু দুঃখ মেশা আওয়াজ পেলাম মনে হয় এরকম ব্যবহার সে আশা করেনি বলল- দুঃখিত স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য।
ওকে ওকে। আমার কাট কাট উত্তর।
ঃ আমি কি স্যার আপনাকে আর কোন বিষয়ে হেল্প করতে পারি?
একটু স্বাভাবিক করার চেষ্টা।
ঃ জ্বি পারেন। আমি জানতে চাচ্ছিলাম ফোনটা কি আপনি কাটবেন নাকি আমি কেটে দেব।
এবার ওপাশে ধাক্কাটা সামলানোর জন্য ২ সেকেন্ডের নিরবতা, তারপর আবার যন্ত্রের মত ঘ্যানর ঘ্যানর করে বলল
আমাদের সার্ভিস সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য দয়া করে ১২১ এ কল করবেন। ধন্যবাদ স্যার আমাদে...................................।
তার কথা শেষ হওয়ার আগেই আমি কলটা কেটে দিয়ে বাকি ঘুমের উদ্দেশ্যে আবার চোখ বন্ধ করলাম।

(একমুঠ সত্য ঘটনার সাথে তিন আঙ্গুলের এক চিমটি রং মেশানো আর একটা ঘুটা)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×