গত ১৯ ফেব্রুয়ারী ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিলো অধিনায়ক সাকিব আল হাসান এবং ম্যাচ শেষে ফলাফল আমরা সবাই জানি। খেলায় হার জিত থাকবেই এটাই স্বাভাবিক। কিন্তু অধিনায়ক এর ফিল্ডিং নেয়ার প্রতিবাদে সারা দেশে যে সমালোচনার ঝর উঠলো তা কতটুকু স্বাভাবিক? আমরা যে যেক্ষেত্রে কাজ করি তার টেকনিক্যাল ব্যাপার গুলো কিন্তু আমরাই ভাল বলতে পারি। অর্থাৎ ক্রিকেটের পিচ কখন কোন আচরন করবে তা কিন্তু একমাত্র ক্রিকেট বোদ্ধারাই ভাল বলতে পারবে। আমরা শুধু সাধারন দর্শক মাত্র। খেলায় হার জিত দেখে কষ্ঠ বা আনন্দ পাওয়া আর আমাদের ক্রিকেটারদের কে সাপোর্ট করাই আমাদের কাজ। কিন্তু তার পাশাপাশি আমরা যা করলাম তার ফল কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছিলাম গতকালের ম্যাচে। কাল টসে জিতে ব্যাটিং নেয়ার মুল উদ্দেশ্য কিন্তু একমাত্র পূর্বের ম্যাচের সমালোচনা। এতে দলের ভাল হবে না খারাপ হবে অধিনায়ক কিন্ত তা একবার্ও ভাবার সুযোগ পাননি। কারন তার মাথার উপর সমালোচনার খরগ ঝুলছিল। এবং শেষে কি হলো? আয়ারল্যান্ডের মত দল আমাদের কে প্রায় নাকানি চুবানি খাইয়ে ছেড়েছিল। হয়ত সেদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং নিয়ে খারাপ খেলেছে বাংলাদেশ। সেদিন টা হয়ত বাংলাদেশের ছিলনা কিন্তু এই সিজনে ডে নাইট ম্যাচে হয়ত প্রথমে ফিল্ডিং নেয়াটাই যুক্তিযুক্ত। যেটা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ম্যাচে দেখা গেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং নিয়ে নিউজিল্যান্ডের মত দলকে একরকম দাড়াতেই দেয়নি। তাই আমি বলতে চাচ্ছি যে টেকনিক্যাল ম্যাটার গুলো নিয়ে সমালোচনা না করে আসুন আমরা শুধু আমাদের টাইগার দের সাপোর্ট করি। ওদের হাত ধরে বাংলাদেশ মাথা উচু করে দাড়াক পৃথিবীর বুকে এটাই হোক আমাদের প্রার্থনা।
ক্রিকেট কে তার নিজস্ব গতিতে চলতে দেয়া উচিৎ। (একান্ত ব্যাক্তিগত মতামত))
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।