somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নতুন মটরসাইকেল পুলিশের হাতে ধরা অতঃপর আমার ১৫০০০ টাকার গচ্চা (একটি উচিত শিক্ষা মুলক পোস্ট)) /:)

০৪ ঠা মার্চ, ২০১১ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক শখ করে মাসখানেক আগে নতুন একটা মটরসাইকেল কিনেছিলাম। কেনার পরে একটু হাত টান পড়ে গিয়েছিল আর কাগজপত্রও শো রুম থেকে আনা হয়নি বিধায় রেজিস্ট্রেশন এর টাকাটা জমা দিতে একটু দেরি হচ্ছিল। রেজিস্ট্রেশন নেই বলে বাইরেও খুব একটা যেতাম না। কিন্তু একমাসের মাথাই এত বড় বাঁশ খাব বুঝতে পারিনি।

সেদিন বিকালে অফিসের কাজে বাইরে ছিলাম এই ফাকে আমার শালাবাবু আমার মটর সাইকেলটা নিয়ে সরাসরি পুলিশের দরবারে হাজির। কেনার পর থেকেই মটরসাইকেলটার প্রতি আমার সেকি দরদ। বউ তো মাঝে মাঝে হিংসা করত যে তার চেয়ে মটর সাইকেলটাই আমার কাছে বেশি প্রিয় কিনা। একবার চালালে দশবার করে মুছে রেখে দেই। আবার কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে রাখি যাতে করে কোন ধুলাবালি না পড়ে। আমার সেই শখের বাইক পুলিশের হাতে ধরা খেয়েছে শুনে বিদ্যুৎ গতিতে ছুটে গেলাম থানায় যেতে যেতে ভাবছিলাম এটা এমন কোন সমস্যা না একটু এদিক সেদিক করলেই ছাড়িয়ে আনা যাবে। কিন্তু বাংলাদেশের পুলিশ যে আইনের প্রতি এত স্ট্রিক্ট তা আগে জানা ছিলনা। সকল দিক দিয়ে সকল প্রচেস্টা ব্যার্থ হয়ে যখন থানা থেকে বের হয়ে আসছিলাম মটরসাইকেল টার দিকে দেখে এত কষ্ট হল তা বলার মত না।:(( গায়ে কোন কাপড় নাই তার উপর ধুলাবালি পড়েছে। এ অবস্হায় ছেড়ে আসতে কোন মতেই ইচ্ছা করছিল না।/:) পুলিশের এক কথা আগে রেজিস্ট্রেশনের টাকা জমা দিন তার পর মটর সাইকেল নিয়ে যান। এভাবে তিনদিন অনেক ঘোরাঘুরি করে অবেশেষে রেজিস্ট্রেশন বাবদ ১৪৩০০ এবং আর্ও আনুসাঙ্গিক খরচ বাবদ ৭০০ মোট ১৫০০০ টাকা গচ্চা দিয়ে অবশেষে থানায় গেলাম মটর সাইকেল টা ছাড়িয়ে আনতে। এবং যাওয়ার সময় পকেটে আরও ৪-৫ হাজার টাকা নিয়ে গেলাম এবং যেতে যেতে ভাবছিলাম না জানি কত টাকা ডিমান্ড করে বসে। কিন্তু বড় ধাক্কা টা খেলাম থানায় যাওয়ার পর। আমার টাকা জমা দেয়ার রিসিট টা দেখালাম। ওসি সাহেব একজন সাব ইন্সপেক্টর কে ডেকে বলে দিলেন রিসিটের একটা ফটোকপি রেখে মটর সাইকেল টা দিয়ে দিতে। আমি পকেটে হাত দিয়ে ভাবছি এখানেই দিব নাকি বাইরে গিয়ে সাব ইন্সপেক্টরের হাতে দিব। বাইরে এলাম সাবইন্সপেক্টর সাহেব আমার কাগজের একটা ফটো কপি রেখে দিলেন রেজিস্ট্রারে একটা সই নিলেন। এবং চাবি টা একজন কনস্টেবল এর হাতে দিয়ে বললেন গাড়িটা বের করে দিতে এবং কনস্টেবল তাই করলেন এবারও ভাবলাম হয়ত সাবইন্সপেক্টর এই কনস্টেবলকেই নিয়োগ করেছে আমার সাথে আলোচনা করতে। কিন্তু যখন কনস্টেবল আমার মটর সাইকেল টা অনেকগুলোর মধ্যেথেকে বেড় করে দিয়ে সালাম দিয়ে সাথে সাথেই উল্টা দিকে হাটা দিলেন । তখন আমার নিজের চোখ এবং কান কোন টাকেই বিশ্বাস হচ্ছিলনা। ভাবলাম হয়ত কনস্টেবল বলেছে কিন্তু আমি শুনতে পাইনি। কিন্তু যখন মটরসাইকেল টা স্টার্ট দিয়ে থানা থেকে চলে আসছি তখনও কেউ পিছনে ডাকলো না। তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল বাংলাদেশের পুলিশের নামে যে দুর্নাম এতদিন শুনে এসেছি তা কি মিথ্যা? এখানে আমার একটা টাকাও খরচ হলোনা এই আনন্দে আমার ১৫০০০ হাজার টাকার দুঃখ একেবারেই উধাও হয়ে গেল ।
তবে সবার জন্য আমার একটা পরামর্শ আপনার মটর সাইকেলের রেজিস্ট্রেশন না থাকলে যত শীঘ্র সম্ভব রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স করুন। নয়ত যে কোন সময় অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং সবার ভাগ্য আমার মত ভাল নাও হতে পারে।
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×