দারিদ্র্যের ব্যাবসার লগে নিরপেক্ষতা আর পুতু পুতু মানবতার বরাবরই কড়া পিড়িত। দুইটাই নিরপেক্ষ। ভিড় ভাট্টা পছন্দ করে না। সব আহেন লাইন ধইরা। একপিছ কইরা স্যাকারিনের বাতাসা খাইয়া যান। সাহেবরা আপনেগো হাড্ডি গুনতে গুনতে হাপাইয়া গেছেগা। মইরা বহুৎ ফনফরাস দিছেন মাডিরে। এইবার একটু তাজা হইয়া রাজা কনডমের ছবিওলা গেঞ্জি গায় দেন। এইডস প্রতিরোধ জরুরি। আবার বেশী তাজা হইয়েন না। হিংসার দ্বারা কোন মহৎ কর্ম হয় না। সময়টা অন্যরকম। কিরকম সেইটা অনেক কঠিন বিষয়। আপনেরা বুঝবেন না। আপনাদের আগে কুসংস্কার দূর করা লাগবো। হেইডাই এইকালের বিপ্লব। কেমনে দূর করবেন? পানবিড়ির দোকান দেন নাইলে ক্ষেতে জাদুর বিচি লাগান। টেকা আমরা দিমু। শোধ দিয়েন আস্তে আস্তে। না পারলে আরো ধার নিয়া ছন ফালাইয়া টিন লাগান। পরে নিয়া আমু নে। রাজনীতি-টাজনীতি খারাপ, এর মধ্যে না যাওয়াই ভালো। এখন উন্নয়নই রাজনীতি। দলীয় রাজনীতি শুধু দলের স্বার্থ দেখে। উন্নয়নের রাজনীতি উন্নয়নের স্বার্থ দেখে। উন্নয়নই আমাগো স্বার্থ। দলীয় রাজনীতিতে আমরা নিরপেক্ষ। সেইখানে আমাগো চাওয়া গুড গাভার্নেন্স।আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করি। দারিদ্র্য যতদিন আছে ততদিন আমরা আছি নানারকম চেহারায়। চাচামামাখালাফুপুবউশালা হইয়া। আমাগো যাত্রা চলিতেছে। আইসা পড়েন হাফ দাম হাফ রেট। টোয়ার্ডস এ পভার্টি ফ্রি সোসাইটি। আপনার শিশুকে টিকা দিন।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।