somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সুরের জন্ম

২১ শে জুন, ২০১৩ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি থেমে থাকিনি কখনোই-
হয়ত বুনোফুলের মৌতাতে নিপুণ বুননে
গেঁথেছিলাম এক ঐশী ফাগুণরাত,
ভেসেছিলাম ঢেউয়ের সফেদ ফেনায়, ভোররাতে
টুপটাপ শিশিরের ঝরে পড়ায়, শুকনো
পাতার মর্মরে, প্রথম চুমুর লাজুকতায়
কিংবা
অতৃপ্ত আত্মাদের
প্রার্থনায় বারবার ফিরে আসায় ।

আমার পুরোটুকু তোমার অজানাই ছিল ভাবা যায়, তিনশ' মাইল
ড্রাইভ করে লাস ভেগাসে তিনরাতের
আবছায়া স্মৃতিকাতরতায়
অস্থির আঙ্গুলে রেডিওতে ক্রমাগত স্ক্যান করে
খুঁজে পাওয়া চ্যানেল নাইন্টি সেভেন পয়েন্ট থ্রি'র সাথে
গুণগুণ করে যখন সুর ভেঁজেছিলে,
"Stop! In the Name of Love,"
মিহিসুরে গেয়ে চলা
সেই একাকী গায়কের সাথে,
ভালবেসে যে নিজেই থেমে থাকেনি;
অথবা ফ্রাইডে নাইটে
প্রেয়সীর উচ্ছলতা থেকে
একটি একটি করে বুদবুদ কুড়িয়ে
যখন নীল বেগুনি সবুজের পটচিত্র আঁকো -

আমি ভেসে আসি ।

চন্দ্রালোকে ধীরপায়ে এগিয়ে আসা রমণীর সাথে,
কখনো দীর্ঘশ্বাসের সেতু থেকে
টুপটাপ
ঝরে পড়া
কান্নার বেনোজল
পাক খেয়ে
যখন অকপট সমুদ্রে ঠাই খুঁজে নেয়,
তাতে আমার উজ্জীবন ।

তারপর একদিন,
যেন হঠাৎ সূর্য এলো-
শহরের বুকজুড়ে কোলাহল, চলন্ত ট্র্যাফিক,
ভেঁপুর একটানা শব্দ, মুখর শিশুদের ছোটাছুটি,
রান্নাঘরের টুং টাং আটপৌরে অভ্যস্ততা আর
প্রান্তিক ঝাউবনে একঝাঁক প্রাজ্ঞ মুনিয়ার দমফোট আড্ডায়
মেঘের একটি দীর্ঘ সুতনুরেখার সাথে
আমি প্রসারিত হই,
বজ্রধ্বনি আর আর্তনাদে
একটি দরজা খুলে যায়;
অস্পষ্ট শ্রুতিতে আমি হুড়মুড় করে আসন নিই-
আজ তুমি আর আমি
মুখোমুখি হতে প্রস্তুত ।

আমরা জড়িয়েছিলাম, ছুঁয়ে ছিলাম-পরস্পর
চিরকাল, অথবা অনাদিকাল থেকে
তোমাকে জানার আগে কোন এক
প্রাক ভৈঁরোরাগে,
চাঁদের মৌনতা ছুঁয়ে,
তোমার অকৈতব চারপাশ জুড়ে
একটি বিন্দু হয়ে,
তোমার স্বপ্ন হয়ে,
সবসময় ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৫২
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×