"২৪ বানানোর খেলা" প্রথম প্রস্তাব করেন ইভা বোর্গেন নামের এক গনিতবিদ ২০০২ সালে। এ প্রস্তাবে বলা হয়েছে - ১ থেকে ৯ পর্যন্ত প্রাকৃতিক সংখ্যা থেকে যেকোন চারটি সংখ্যা নিয়ে ২৪ বানাতে হবে শুর্ধমাত্র চারটি প্রধান গনিত অপারেশন যোগ,বিয়োগ, গুন,ভাগ এবং সেই সাথে ব্রাকেট ব্যবহার করে। অণ্য কোন অপরেশন যেমন- ফ্যাক্টোরিয়াল, পাওয়ার, রুট ইত্যাদি ব্যবহার করা যাবে না।
যেমন ধরা যাক ৬, ৩, ৬, ৪ ব্যভহার করে ২৪ বানাতে হবে। ৬x৬-৪x৩=২৪ এর একটি সমাধান।
এবার নীচের গুলোর জন্যে সমাধান বের করতে পারেন-
৫,৫,৩,৪,
৪,৪,২,৬,
১,৮,৭,৯
২৪ বানাবোর খেলার ১,৩,৪,৬ এর জন্যে সমাধান আহবান করেছিলাম আমার আগের পোস্টে।
মনে রাখবেন ২৪ বানানোর খেলার ৪৯৫টি বিভিন্ন প্রকার আছে। চারটি সংখ্যার প্রকারভেদের ভিত্তিতে। এদের মধ্যে ৪০৪টি সমাধান যোগ্য। কোন কোনটির আবার একাধিক সমাধান আছে। সর্বোচ্চ ১৫টি সমাধান আছে ১,৭,৮,৯ দিয়ে ২৪ বানানোর ক্ষেত্রে।
আপনি অনলাইনে সমাধান করতে পারেন ২৪ বানাবোর খেলা এখানে। সমাধান না পেলে তাও খুজে নিতে পারেন সাথে সাথেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


