আন্দামানে তিনটি উপজাতির বাস -সত্যবাদী, মিত্যাবাদী, আর মধ্যবাদী।
সত্যবাদীরা সকল সময়ই সত্যি কথা বলে। মিথ্যাবাদীরা সবসময় মিথ্যা কথা বলে। আর মধ্যবাদীরা একটি কথা সত্য বললে পরেরটি মিথ্যাবলে। আবার একটি কথা মিথ্যা বললে পরেরটি সত্য বলে। মধ্যবাদীদের ক্ষেত্রে তারা সত্য বা মিথ্যা যে কোনটি দিয়ে কথা শুরু কর্তে পারে।
এই দ্বীপের লোকজন সবসময় তিন উপজাতির তিনজন মিলে একসাথে থাকে।
এবার ধরে নিন আপনাকে আন্দামানে নির্বাসন দেওয়া হইছে । আপনি এরকম তিনজনের একটি গ্রুপের সামনে পড়লেন। গ্রুপের প্রথম লোকটার সাথে আপনার কথোপকথন নিন্মরূপ-
* আপনি কি সত্যবাদী, মিথ্যাবাদী, না মধ্যবাদী?
** আমি মধ্যবাদী।
* আপনার এই বন্ধূটি কোন উপজাতির?
** সে মিথ্যাবাদী।
* আর শেষ বন্ধুটি কি সত্যবাদী?
** অবশ্যই।
পাঠক, বলতে পারবেন এই "শেষ বন্ধুটি" আসলে কোন উপজাতির?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


