সুডোকু ছেলে বুড়ো সবার কাছেই সমান জনপ্রিয়। কয়েকদিন আগে প্রথম আলোও তাদের পত্রিকার মাধ্যমে একটি সীমিত সুডোকু প্রতিযোগীতার আয়োজন করে যার বিজয়ীদের আরেকটি বড় প্রতিযোগীতায় পাঠানো হয়।
মাথার ধুসর পদার্থে একটু নাড়াচাড়া দিতে চাইলে সুডোকু একটি আদর্শ খেলা।
সুডোকু ছকে ৯X৯=৮১টি ঘর আছে। এই ৮১টি ঘর আবার ৯টি ছোট ছোট বর্গে বিভক্ত। প্রতিটি ছোট বর্গে ৯টি করে ঘর আছে। খেলার শুরুতে কিছু কিছু ঘরে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলোর কয়েকটি বসানো থাকে। বেশী সংখ্যা বসানো থাকলে সমাধান করা সহজ। যত কম সংখ্যা শুরুতে বসানো থাকবে সমাধান করা তত কঠিন হবে।
সুডোকু ছক পুরনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন-
(১) প্রতিটি কলাম (লম্বালম্বি) ও প্রতিটি রো (আড়াআড়ি) তে যে ৯টি করে ঘর আছে সেগুলোতে ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো ঠিক একবার করে বসাতে হবে। কোনটি একবারের বেশী ব্যবহার করা যাবে না।
(২) প্রতিটি ছোটবর্গের ৯টি ঘরেও ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো ঠিক একবার করে বসাতে হবে। কোনটি একবারের বেশী ব্যবহার করা যাবে না।
সুডোকু নিয়ে ভবিষ্যতে আরও লেখার ইচ্ছে আছে।
শেষ করা আগে সুডোকু নিয়ে একটি কৌতুকঃ
অনেক পত্রিকায় সুডোকু পাজল ছাপা হয়। কখনো সহজ, কখনো মিডিয়াম আবার কখনো কঠিন লেভেলের। এরকম একটি পত্রিকা একদিন সহজ ধরনের একটি সুডোকু ছাপালো। আর সহজ তা বুঝানোর জন্যে লিখলো "লেভেলঃ ৬+ বৎসর"।
এক পাঠক সে পাজল নিয়ে দিনরাত পড়ে রইলো। খাওয়া-দাওয়া-অফিস সব ফাকি দিয়ে শেষ পর্যন্ত সে সমাধান করতে পারলো। সমাধানের পরদিন সে উত্তেজিত হয়ে অফিসে এসে কলিগদেরকে বলে বেড়াতে লাগলো - "পত্রিকায় লিখেছে এ সুডোকুটি সমাধান করতে ৬+ বৎসর লাগবে! দেখো! আমি মাত্র ৫ মাসে এর সমাধান করে ফেলেছি!!"
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


