ব্লগীয় প্রাইভেসী ও নিরাপত্তার ব্যাপারে তথ্য চাই।
০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু ব্লগারগন!
আমরা অনেকেই নিজস্ব মতামত প্রদানের জন্যে ব্লগ মাধ্যমকে বেছে নেই। হয়তো অনেক ক্ষেত্রেই এ সকল মতামত স্বৈরাচারী শাসক বা মাসলম্যানদের পছন্দ নাও হতে পারে। শুনতেচি মাসলম্যানরা (আমি কিন্তু আর্মির কতা কই নাই) এখন বাংলা ব্লগস্ফীয়ারের উপর নজর রাকতাচে। ব্লগন্পট বা ওয়ার্ডপ্রেস ব্লগের উপর তাগো কোনো জোর খাটবো না। কিন্তু যে সমস্ত ব্লগসাইটের হেড অপিস বাংলাদেশে সেখানে যোগসাজস (হয়তো ব্লগারদের অজান্তেই) বা গায়ের জোরে ব্লগারদের গোপন তথ্য এমনকি ছদ্মনিকের ব্লগারদের আইপি সহ অন্যান্য তথ্য (যা ট্রাক করার কাজে ব্যবহার করা হতে পারে) মাসলম্যানরা পেয়ে যেতে পারে। এতে অনেক ব্লগারই ফিজিক্যালী বা অন্যান্য ধরনের হ্যারাসমেন্টের স্বীকার হতে পারে।
এ ব্লগসাইটের প্রাইভেসী পলিসির ব্যাপারে কেউ কিছু জানেন কি? সাইট ঘেটে তো কিছো পেলাম না। কারো কাছে লিংক থাকলে জানাতে পারেন। আর নির্দিষ্ট কোন প্রাইভেসী পলিসি না থাকলে এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের মতামত কি তাও জানা দরকার।
মনে রাখবের এটা খুবই জরুরী একটা বিষয়। ব্লগ কর্তৃপক্ষ তাদের অভ্যাসমতো এ পোস্টকে মুছে দিতে পারে বা এ ব্লগারকে ব্যান করতে পারে। কিন্তু সদুত্তর না দিয়ে সে কাজ করলে ব্লগ কর্তৃপক্ষের সদিচ্ছা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আরেকবার বলছি, প্রাইভেসী নিয়ে এ ব্লগের কোন নোটিস থাকলে প্লীজ লিংক দিন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন