somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপাধি কি প্রচলিত অর্থ বহন করে???

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি একটা লেখা পড়লাম, বাউল শাহ আব্দুল করিম-এর বাউলসসম্রাট উপাধি নিয়ে: Click This Link


প্রশ্ন করা হয়েছে, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমকে বাউলসম্রাট বলাটা কতটা যুক্তিপূর্ণ? এবং যুক্তিযুক্ত যে না, সেই কথা বুঝানোর জন্য নানান যুক্তি দেওয়া হয়েছে।

অনেক ব্লগার সাপোর্টও করেছেন।

আমার একটু অবাক লেগেছে।

উপাধি দেওয়ার সময় কি আসলে প্রচলিত অর্থ মেইনটেইন করা হয়???

ধরা যাক, একজনকে বলা হলো কবি সম্রাট। এর মানে কি তিনি কবিদের সম্রাট? কবিশ্রেষ্ঠ কি কবিদের মধ্যে শ্রেষ্ঠ? বিশ্বকবি মানে তাহলে কী?

আরো ধরা যাক, জাতির পিতা, কিংবা বীরশ্রেষ্ঠ, কিংবা শহিদ...

জাতির পিতা মানে কি যিনি জাতি জন্ম দিয়েছেন? এই ব্যাপারে আরো: Click This Link

বীরশ্রেষ্ঠ মানে কি বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ? সেই শ্রেষ্ঠ কি প্রচলিত অর্থ হিসেবে একজনের বেশি হতে পারে?

শহিদ কি ইসলামি পরিভাষার শহিদ??? তাহলে একজন অমুসলিম কি শহিদ হতে পারে???


জাতির পিতা মানে কী, এই কথা জানার জন্য উইকির লিংক: Click This Link

এইটা একটা সম্মানসূচক উপাধি। উপাধি দেওয়ার সময় এইসব টিপিকাল যুক্তি চলে না।

একইভাবে, বীরশ্রেষ্ঠ, শহিদ...ইত্যাদি।

আমার যেটা অবাক লেগেছে, সেটা হলো যারা শাহ আব্দুল করিম-এর বাউলসম্রাট উপাধি নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা কি একইভাবে জাতির পিতা, বীরশ্রেষ্ঠ কিংবা শহিদ নিয়ে প্রশ্ন করার সাহস রাখেন?

যদি না রাখেন, তাহলে বেচারা আব্দুল করিমের কী দোষ???

(ব্যক্তিগতভাবে একটা কথা বলে রাখি, আব্দুল করিমের কাজ আসলেই শুধু বাউলসম্রাট উপাধি দিয়ে মূল্যায়ন করা যায় না। আজকে যারা এসব উপাধি দিয়ে ফ্যানা তুলে ফেলছেন, আবদুল করিম জীবিত থাকার সমায়, অসুস্থ থাকার সময় তাদের অনেকের টিকিও, পাঞ্জাবির কোণাও দেখা যায় নি। আমি নিজে এইসব উপাধির পক্ষেও না, বিপক্ষেও না। বাউলসম্রাট না বলে শুধু আব্দুল করিম আমার অনেক আপন লোক। মনের অনেক কাছের। কিন্তু আশ্চর্য লাগে তাদের কথা শুনলে যারা যুক্তি দিয়ে অন্য কোনো উপাধি বিচার করে না, কিন্তু কেন বাউলসম্রাট উপাধি দেয়া হলো এই নিয়ে আলাদা পোস্ট দিয়ে ফেলেন।

প্রশ্নোত্তর, ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনার অনেক লেখা খুব পছন্দ করি, এই লেখাটা করি নি; প্রতিবাদ হিসেবে নেবেন)
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×