একটা মিছিলের সাথে চিৎকার করি
মুঠাবৃত পান্জা শূন্যে ছুঁড়ে দিই ।
তারপর-হঠাৎ ই
একটা অদ্ভুত শূণ্যতা এসে ভর করে
আমার চোখে,মুখে,ঠোঁটে
আর দাঁড়িয়ে থাকা পদযুগলে ।
থমকে দাঁড়াই-
আমাকে ফেলে ক্রমে ই এগিয়ে যায়
চলমান মিছিল-পরিব্রাজকের দল ;
আমি শূণ্যতা খুঁজতে গিয়ে দেখি
শূণ্যে ঝুলে আছি ।
মিছিলের চিৎকার শূণ্যে মিলিয়ে যায়,
সবকিছু শূণ্যতার তরে ।
কম্পমান ঠোঁট বলে উঠে,ধীরে-
একটা বিন্দু থকে বৃত্তের গল্প ।
আর আমি বৃত্তেই বন্দী থেকে যাই
বৃত্তের পাড় ধরে-
আমার পদব্রাজকতা ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


