একই বৃত্তে বন্দী বিমুখী দু'টি আত্মা ;
দৃষ্টি নেই - হাত নেই - কেঁপে উঠে না ফুসফুস
তবু ও মালাবদল হয়েছিল - কন্ঠনালী ছুঁয়ে ,
ঈশ্বর সেদিন গেঁথে দিয়েছিল অবেধ্য সুতোয়
পাঁজরের হাড় ।
তারপর -
দীর্ঘ ২১টি ঘূর্ণনে ভেংগে যায় বলয়
সময়ের শূদ্র নিধির ।
এখন প্রশ্ন ফুঁড়ে আসে ভূমের আস্তর
আমি যদি আসবই - কেন এ অধঃমরণ ?
কেন লেপ্টে আছে মরচের মত
নষ্ট ফ্রেম চক্র ?
তরংগ শুষে নেয় বাতাসের ঘ্রাণ
কথাগুলি সব আর্তচিৎকার হয়ে
গা ছুঁয়ে যায় পাহাড়ের , বলে -
আমি লালসার লোলে সাঁতার কেটেছি
পৃথিবীর প্রাতঃস্মরণ হয় আমাকে রোদে ছুঁয়ে ,
ঢেউয়ের ফেনা এসে নুন হয়ে যায়
আমার গায়ে গায়ে ।
শব্দ নেই , শুধু প্রতিধ্বনি এসে
থামিয়ে দিয়েছিল প্রশ্নের বাণ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



