somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেন্টাল টেলিপ্যাথি

০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









সাধারণত,মেন্টাল টেলিপ্যাথি মানে হল - কোন কথা-বার্তা না বলে কিংবা কোন দেখা - সাক্ষাৎ না করে দূরবর্তী ২জন মানুষের যোগাযোগ করার ক্ষমতা । দূরত্ব এক রুম থেকে অন্য রুমের হতে পারে,আবার একটা টেবিলের ২টা চেয়ারের মাঝখানের দূরত্ব ও হতে পারে । আবার পৃথিবীর ২ প্রান্তে ২জন, এরকম দূরত্ব ও হতে পারে । গুরুত্বপূর্ন কথা হল - কিভাবে এটা সম্ভব ??



মিলিয়ন মিলিয়ন কেইস রয়েছে মেন্টাল টেলিপ্যাথির । এছাড়া ও এমন অনেকেই আছেন যারা মেন্টাল টেলিপ্যাথির অস্তিত্বে বিশ্বাস করেন না কিন্তু এরকম উদাহরণ দিতে পারবেন যা মেন্টাল টেলিপ্যাথির সংগার সাথে মিলে যায় ।

মেন্টাল টেলিপ্যাথির সক্ষমতা পরীক্ষা করার সবচাইতে আদর্শ উপায় হল - কোন ১টা ছবি কিংবা ডিজাইন অন্য একজন মানুষের কাছে পাঠাতে হবে ( আশা করা যায়- সে ছবিটা পাবে ) এবং যার কাছে পাঠানো হল সে পেয়ে সেটা নোট করবে । এই পরীক্ষায় মেন্টাল টেলিপ্যাথির সব চাইতে গুরুত্ত্বপূর্ণ ব্যাপার টা ই থাকে না । আর তা হলো - ইমোশান । আমরা জানি, যেসব ক্ষেত্রে মেন্টাল টেলিপ্যাথি হয়েছে সেই সব গুলোতেই ইমোশানের একটা বড় ভূমিকা রয়েছে । একজন মা তার বাচ্চা ব্যথা পেলে টের পান , একজন স্ত্রী তার স্বামীর হার্ট এয়াটাক হলে টের পান , সন্তান বড় হয়ে গেলে মা-বাব মারা গেলে আগে থেকে টের পায় । এই কেইস গুলা কে কিভাবে পরীক্ষা করে ব্যাখ্যা করা সম্ভব ??

আমার মনে হয় না কোন গবেষণা করর সময় কেউ তত টা ইমোশান দিতে পারবে যত টা দিলে মেন্টাল টেলিপ্যাথির অস্তিত্ব সহজে প্রমাণ করা সম্ভব হবে । আমার মনে হয় - মেন্টাল টেলিপ্যাথি করতে হলে পেছন থেকে সেই ইমোশনাল ধাক্কা টা দিতে হবে যা দিলে কেউ খুব সহজে মন থেকে মনে তথ্য পাঠাতে পারবে । কারণ , কেউ যদি বাস্তবে কারো উপরে রাগান্বিত না থাকে তো সে কি করে কাউকে মেন্টাল ক্রোধ পাঠাবে ?? তাছাড়া, বেশির ভাগ কেইসগুলা তে দেখা গেছে - মেন্টাল টেলিপ্যাথি শুধু মাত্র ঘনিস্ঠ বন্ধু কিংবা আত্মীয়ের মধ্যে কাজ করছে ।

এজন্য ই গবেষকরা ২জন অপরিচিত মানুষের মধ্যে পরীক্ষা করে যে ফলাফল পেয়েছেন তার থেকে অধিক বেশি শক্তিশালী ফলাফল ছিল আত্মীয় কিংবা রক্ত সম্পর্কীয় ২জন মানুষের মধ্যেকার টেলিপ্যাথিতে ।

দেখা যাক - কি করে মেন্টাল টেলিপ্যাথি আমরা করতে পারব ?? মেন্টাল টেলিপ্যাথি ২ রকমের হয় । একটা তে ২জন মানুষের দূরত্ব থাকে পৃথিবী ব্যাপি । কেউ কাউকে না দেখেই এবং কথা না বলেই তথ্য পাঠাবে । আরেকটাতে ২জন মানুষ ২জন কে দেখবে কিন্তু কোন কথা না বলে শুধু মাত্র যুক্তি সংগত চিন্তা করে তথ্য পাঠাবে । এভাবে যোগাযোগের যত বেশী চেষ্টা মানে প্র্যাকটিস করা হবে তত বেশি এই যোগাযোগ সোজা হয়ে যাবে । প্রথমেই এমন কাউকে নিতে হবে যাকে পুরোপুরি বিশ্বাস করা হয় এবং যে এই ব্যাপারে আগ্রহী । দিনের একটা নির্দিষ্ট সময়ে মন খুলে অন্যজনের কাছে তথ্য পাঠানোর জন্য বসতে হবে । এভাবে চিন্ত চেতনা অনুভূতি শেয়ার করার চেষ্টা করতে হবে । একজন কে সেন্ডার হতে হবে অন্যজন কে রিসিভার হতে হবে । প্রথমে ছোট ছোট ব্যাপার শেয়ার করতে হবে - যেমন কোন নাম কিংবা রং । পরে যত বেশী পারফেক্ট টেলিপ্যাথার হতে থাকবে তত তথ্য গুলো ও বড় হতে থাকবে ।


সবাই চেষ্টা করুন এবং ফলাফল জানান .... :)



১২৩টি মন্তব্য ১২০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×