একটা অসহ্য সমীকরণ
গেঁথে আছে কালপ্রিট সময় টাতে ,
সুনিদ্রার স্বপন হেঁকেছে
বন্দি ফেলে আসা পটের তসবির ।
কত স্রোতে আর গড়াবে জীবন ?
সাদা-কালো বৈশাখে উড়বে স্মৃতি
পড়বে ছা্যা তার - মেঘনার ঢলে ।
যদি পুরোনো ফ্রেম সব মরে যেত
পৃথিবীর মৃতের মত
একদিন উঠবে না জেগে ;
নিশ্চিত হয়ে যেত চলমান সব ।
তবু ও জেগে উঠে
থুবড়ে পড়ে দৌড় , ভেংগে যাই -
শুধু ছেপে থাকে সময় জীবনে-জীবনে ।
আর কত রাত্রিরা ঢোল বাজাবে
রাতের অভ্যন্তরে -
রজঃস্বত জল অশ্রু হয়ে হেঁকে যাবে সব মৃত্যু ;
নুয়ে পড়ি - তবু ও দাঁড়াই
সিজদার এখনো অনেক বাকী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


