সত্যান্বেষী'র ''আমার ঢাকা' লেখাটি পড়ে আমারও একটা তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়লো। তাই শেয়ার করলাম।
আমি প্রবাসে আমি পড়াশুনা করি। মাটির টানে বছরে অন্তত একবার হলেও দেশে আসি। তো স্টুডেন্ট হওয়ার খাতিরে সবচেয়ে কম রেটের টিকিট কেনার চেষ্টা করি। যে দেশে আমি থাকি সেখান থেকে সরাসরি কোন ফ্লাইট না থাকায় ট্রানজিট থাকে কোন একটা এয়্যারপোর্টে। সেবার কাতারের দোহায় ট্রানজিট ছিল। প্রায় ৬ ঘন্টার ট্রানজিট শেষ হওয়ার পর যখন বিমানে চড়লাম তখন পাশে বিদেশি এক মেয়ে বসেছে। খুবই নম্র এবং শালীন মনে হল। আমি তার সাথে কথা বললাম সে আমার কথার উত্তর দিল। বিভিন্ন কথাবার্তা বলতে বলতে যখন এক পর্যায়ে জিজ্ঞেস করলাম আপনি কি করেন সে বললো : পড়াশুনা করি ঢাকা ভার্সিটিতে। সাধারণত যদি কোন বিদেশী এক দেশে বসবাস করে তখন তাকে জিজ্ঞেস করে অনেকেই যে, আমাদের দেশ কেমন লাগে। আমাকেও অনেকে জিজ্ঞেস করেছে আমিও উত্তর দিয়েছি। তবে কখনও কোন খারাপ মন্তব্য করিনি বা কাউকে করতেও শুনিনি।
কিন্তু আমাকে অবাক করে সে মেয়েটি উত্তরে বললো যেহেতু পড়াশুনার ক্ষতি হবে তাই ২ বছর বাংলাদেশে থাকছি। তা না হলে কবেই চলে যেতাম।
আমি জিজ্ঞেস করলাম : কেন? তোমার কি বাংলাদেশ ভাললাগে না।
সে আমাকে অবাক করে দিয়ে বললো: না।
আমি সত্যিই সেদিন লজ্জা পেয়েছিলাম। মনে মনে বলেছিলাম, কেন যে, জিজ্ঞেস করতে গেলাম একে!
যাই হোক আমি নাছোড় বান্দার মত কারণ জিজ্ঞেস করলাম। সে যেহেতু আমাকে এক প্রকার অপমান করেছে আমি মনে মনে কষ্ট পেলাম। তাই কিছুটা শোধ নেয়ার জন্য তাকে আবার প্রশ্ন করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশকে তুমি পছন্দ করো না কেন?
কিন্তু তার উত্তর শুনে বুঝলাম যে, চরম একটা ভুল করে ফেলেছি প্রশ্নটা করে। কেননা সে উত্তরে শুধু একটাই কথা বললো মানুষ যেখানে সেখানে কফ, থুথু-লাল থুথু (পানের পিক) ফেলে।
পরে জানতে পারলাম সে তাদের দেশের রাষ্ট্রদূতের বোন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



