somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা... (রিপোষ্ট)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যদিও লেখার অভ্যাসটা নেই বললেই চলে, কিন্তু আজ মাঝরাতে নিরব একটি কক্ষে বসে বড় বেশি মাকে মনে পড়ছে, তাই মনে করলাম দু-চারটে কথা লিখি মা’কে নিয়ে, যদি মনটা একটু হালকা হয়।
আমি বাড়ীর বড় ছেলে... বংশের বড় ছেলে। গ্রামে জন্ম হলেও ছোট বেলা থেকে গ্রাম হতে দূরে থেকেছি। তাই যখন বাড়ীতে যেতাম তখন মা যে কি যতনে আমাকে আগলে রাখতো আমি ভাষায় প্রকাশ করতে পারব না।
আমি নিজের কাজগুলোকেও ভালভাবে করতে পারতাম না। কাপড় চোপড় তো না ধুইলে নয় তাই কষ্ট করে হলেও ধুইতে হত। গায়ে সাবান দিতাম বাট শরীর পরিস্কার পারতাম না.... নখগুলো কাটতে পারতাম না... তাই যখনই বাড়ীতে যেতাম তখন মা আমার শরীর সাবান দিয়ে পরিস্কার করে দিত, নখগুলো কেটে দিত।
আজ মা’র কাছ থেকে অনেক দূরে তারপরও মনটা যেন মায়ের কাছে পড়ে থাকে। কখনও কখনও মনে হয়... আহা যদি এক দৌড়ে ছুটে যেতে পারতাম মায়ের আঁচলে মুখটি লুকাতে পারতাম। মা মাথায় হাত বুলিয়ে বলত : খিদে পেয়েছে তোর খোকা... সারাদিন না খেয়ে কোথায় ঘুরে বেড়াস?
আজ সেই দিনগুলোর কথা অসম্ভব মনে পড়ছে। মনে পড়ছে মায়ের আদর, মায়ের শাসন, মায়ের ভালবাসা। সব সবকিছু আজ যেন জমা হচ্ছে আমার মনে কিন্তু সেগুলো প্রকাশ করার ভাষা তো আমার জানা নেই। আমি তো পারি না আমার ক্ষুদ্র ভাষাজ্ঞান দিয়ে মায়ের স্মৃতিগুলোকে তুলে ধরতে। সীমাবদ্ধ জিনিস কখনও কি পারে সীমাহীনের ব্যাখ্যা দিতে? পারে না। আমার ক্ষুদ্র মস্তিস্ক সীমাবদ্ধ আর মায়ের ভালবাসা তো অসীম, সীমাহীন... কিভাবে আমি তার কথাকে ভাষায় প্রকাশ করবো।
তবে একটি কথা পাঠকদেরকে বলতে পারি, যদি আমার মনের কথা জানতে চান তবে এক মুহুর্তের জন্য চোখ দু’টি বন্ধ করে মা’কে স্মরণ করুন। তাহলে আমার না বলা কথাগুলোর সবটাই আপনি জেনে যাবেন।
তবে মায়ের একটা কথা আমি কোনদিন, কোন ক্ষণই ভুলি না।
প্রায় ৫/৬ বছর আগে গ্রীস্মের ছুটিতে দেশে গিয়েছিলাম। তিনি একদিন বিকেলে আমার পাশে এসে বসে বললেন: খোক! তুমি জান কেন তোমাকে আমি এত আদর করি? কেন তোমাকে সবার চেয়ে বেশী ভালবাসি?
আমি বললাম: না তো মা।
মা বললেন: যখন আমি মারা যাব তখন তোমাকে আদর করার মত কেউ থাকবে না। তখন সবাই তোমার দিকে চেয়ে থাকবে.. কেননা তুমি বড়। তাই সেদিন যেন তুমি আদর-ভালবাসার অভাব অনুভব না কর তাই আমি তোমাকে অনেক বেশী আদর করি।
মহান আল্লাহ’র নিকট এ দোয়াই করি যেন: আল্লাহ আমাকে সেই দিন না দেখান যেদিন আমার মা আমার পাশে থাকবে না।
উত্সর্গ সেই মা’কে যিনি আমার জন্মের পূর্ব হতে আমাকে আগলে রেখেছেন তার ভালবাসার মাঝে।#
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×