মুভিটির পটভূমি: লস এন্জেলেস। সময়: ১৯২৮ সাল। ঘটনাটা এমন যে, একদিন এক সিঙ্গেল মা (এন্জেলিনা) অফিসের কাজ শেষে বাসায় ফিরে দেখে, তার নয় বছরের ছোট্ট আদরের ছেলে বাড়ীতে নেই!!! আশেপাশের সব জায়গায় খোঁজাখুজি করা হল...!!! কিন্তু পাওয়া গেলনা...!!! এরপর সাহায্যের জন্য হাত পাততে হল লস এন্জেলেসের পুলিশ বিভাগের কাছে...। অতঃপর তাদের সহায়তায় ৫ মাস পরে খুজে পাওয়া গেল এমন একজন ছেলেকে যা এন্জেলিনার সন্তানের বর্ণনার সাথে মিলে যায়....!!! এরপর যেদিন মা-ছেলের মিলন হবে, সেদিনই ঘটনাতে নতুন একটা মোড় দেখা দেয়......!!! পুলিশ যে ছেলেকে ফেরত দেয়, সেই ছেলেটি এন্জেলিনাকে মা বলেই চিহ্তি করে কিন্তু এন্জেলিনা তাকে সন্তান বলে স্বীকার করেনা....!! কারন এন্জেলিনার দৃষ্টিতে খুজে পাওয়া ছেলেটা তার সন্তান নয়.....!!! লেগে যায় প্যাঁচ!!! কারন সন্তান তো আর মা'কে চিনতে ভুল করবেনা!!! তাহলে মা কেন সন্তানকে চিনতে পারছেনা??!!! ব্যপারটা আবারো লস এন্জেলেসের পুলিশকে জানানো হয়....!!!!
........যেহেতু খুজে পাওয়া ছেলেটা এন্জেলিনাকে মা বলে চিহ্নিত করেছে, তাই পুলিশরা নিশ্চিত হয় যে, হয় এন্জেলিনা মিথ্যা বলে সন্তানের দায় থেকে নিজেকে মুক্ত করতে চাচ্ছে অথবা এন্জেলিনা মানসিক রোগী......!!! তাই এন্জেলিনাকে পাগলা গারদের ভর্তি করা হয়, সেখানে করা হয় অমানবিক নির্যাতন!!! তবুও এন্জেলিনা তার আসল সন্তানের দাবী ত্যাগ করেনা....!!! আর এই জন্যই মনে হয় মুভিটা ট্যাগলাইন হচ্ছে - To find her son, she did what no one else dared. যাইহোক, মুভিটা নিয়ে বেশী কিছু বলে মুভিটা দেখার আগ্রহ নষ্ট করে দিতে চাইনা!!! শুধু বলতে পারি, একবার দেখা শুরু করলে এন্জেলিনার জগতে কখন যে হারিয়ে যাবেন, নিজেও টের পাবেননা....!!!
মুভির নাম: Changeling (2008)
আইএমডিবি রেটিং: 8.0/10
ফাইল সাইজ: ৩৫০ মেগাবাইট
ডাউনলোড লিংক:
রিজিউমেবল মিডিয়াফায়ার লিংক-১
রিজিউমেবল মিডিয়াফায়ার লিংক-২
রিজিউমেবল মিডিয়াফায়ার লিংক-৩
রিজিউমেবল মিডিয়াফায়ার লিংক-৪
...........আমি খুব চেষ্টা করেছি ছোট সাইজের মুভি ফাইল দেবার জন্য!!! যাতে সবাই ডাউনলোড করতে পারে...!! আর মুভির লিংক গুলো আজকেই চেক করেছি!! সবগুলোই কাজ করে!!! সো নো প্রব্লেম!!
.......যাইহোক, মুভিটা যারা অনেক আগেই দেখেছেন তাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি!!! আর যারা এখন দেখবেন, তাদের কাছ থেকে পরে ফিডব্যাক আশা করছি!! পরিশেষে ধন্যবাদ সবাইকে!!!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



