আমি একটু আগে যে দুধ সাদা গাড়ীটাতে বসেছিলাম সেটা প্রায় ১৩০ মাইল বেগে চলছিল। কিন্তু সেটা আনুভূত হচ্ছিল না মটেই। রাতের রাস্তা , নিয়ন আলো, দুদান্ত বেগে ছুটে চলা, জোরে গান শোনা ভাল লাগারই কথা।
কিন্তু.......................
না কেন যেন কিছুই ভাল লাগছিল না।
শাড়ী প'রে , অসম্ভব ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছিলাম এলিওনের নরম সিটে। রাত জাগা চোখে ঘুম এসে ভর করেছিল। কিন্তুচোখের পাতা এক করিনি একবারের জন্যও। ছুটে চলছিলাম কখনো ১২০ থেকে ১৩০ মাইল বেগে। স্পিডের কাটা দেখে বিশ্বাস হচ্ছিল না।
বাসায় ঢোকার একটু আগে দেখি বিশাল ২টা ট্রাক । গাড়ী ডুকবে না। বাবালা ( আমার বাবা, আমি "বাবালা" ডাকি ছোট্ট বেলা থেকেই অভ্যাস । এখনো ছারতে পারিনি।) কে ফোন দিলাম। বাবালা র হাত ধরে অনেকটা হেটে এসে বাসায় পৌছালাম। তখন আমি ভীষন ক্লান্ত। পরীক্ষা, বন্ধুর গাঁয়ে হলুদ সব মিলিয়ে ভীষন ভীষন পরিস্রান্ত।
তবুও ঘুমটা যে কেন আসছে না???? আর কেউ কেউ যে কিভাবে এতো ঘুমাতে পারে কে জানে? কি যে করি???? কবিতার বইও এখন ভাল লাগছে না। অজানা একটা কষ্ট ভর করেছে যেন বুকে.... অজানা কোন ক্ষোভ...কার উপর? কেন? জানি না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

