ভেজাল, ভেজাল, ভেজাল রে ভাই সারা দেশটায়
ভেজাল ছারা খাঁটি জিনিস মিলবে নাকো চেষ্টায়।
ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা,
'কৌন ছোড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হয় ফায়দা !!
ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা,
ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা।
ভেজাল কথা- বাংলাতে ইংরাজি ভেজাল চলছে,
ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে!!!
" খাঁটি জিনিস" এই কথাটা রেখো না আর চিত্তে,
'ভেজাল' নামটা খাঁটি কেবল আর সকল ই মিথ্যে।
কলিতে ভাই "ভেজাল" সত্য ভেজাল ছারা গতি নাই।
ছড়াটাতেও ভেজাল দিলাম : ভেজাল দিলে ক্ষতি নেই।।
সুকান্ত।
(মিঠেকড়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

