যন্ত্রনায় ডোবা আগেকার আমি
জন্মকে অভিসম্পাৎ দেওয়া গেছে থামি।
আজিকের বিমোহিত মহালগনে
পেয়েছি তোমারে সুবাসিত ফুলের অরন্যে।
এখানের আকাশে ভাসে রংধনু
ফুলেরা কয় কথা ছড়ায়ে সুখ-রেনু।
খরখরে ধূসর মন সজীবে আনে রজনীগন্ধা
ভাঙ্গা-চেরা কপালে টিপ দেয় ডালিয়া ছন্ধা।
নির্মল বাতাস চৈতন্য আমি
তারাভরা রজনীতে আজ স্বপ্ন তুমি।
এখন আমার কাটে বেলা বিভোর অতিশয্যে
সু-ঘ্রানে ভরে যাই স্নিগ্ধ ফুলের রাজ্যে।
শান্তি আমারে তাই দেয় ইশারা
সুখের মহড়ায় হই আমি গতিহারা !!
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


