বৃষ্টি মানুষের মন খারাপ করে দেয় তার ওপর আবার নেমে আসছে অন্ধকার । প্রকৃতির এই দ্বৈত সত্তার মধ্যে মানুষের মন অনমনা না হয়ে যায় না। জেগে ওঠে বেদনার ভার, মন হয়ে যায় কবি। বাংলার স্যার একদিন ক্লাসে বলেছিলেন "বর্ষার সাথে বেদনার নাকি নিবিড় যোগ আছে।" আজ সেটা বুঝলাম হারে হারে......।
বারান্দায় পা ভিজিয়ে বসে আছি মা চা এনে দিলেন। সন্ধ্যা বয়ে গেল কিন্তু বৃষ্টি পরছেই ক্ষিপ্ত গতিতে চপলা বিদ্যুৎ এর লুকোচুরী খেলা শুরু হল সাথে মেঘের প্রচন্ড গর্জন প্রবল বর্ষন। প্রচন্ড বর্ষনে কত অব্যক্ত বেদনা । কত অস্ফুট বানী, কত বিস্মৃতি প্রায় স্মৃতি আমাকে ব্যাকুল করে তুলল।
মনে হচ্ছিল আমি কেউ নই। আমাকে কেউ চেনে না এখন এই শহরে....
পুরানো দিনের গান বাজছিল মা ঘরে।
নিজের অজান্তে কবে পন করেছিলাম কাউকে কিছু বলবো না আমি। কিছু বলবো না। কিন্তু আজ হঠৎ ইচ্ছে হল আমার।
কাকে মনের কথা বলি, এই মনের কথা বলি ...
কাকে হৃদয় খুলে দেখাই , একটু কাছে যাই, কাকে জড়িয়ে ধরে দুফোটা চোখের জল ফেলি.....
কাকে মনের কথা বলি, কে আমার চোখ একটু মুছায়......। কার কাছে বসি জুড়াই আমার মন, করি গভীর আলিঙ্গন............। কাকে মনের কথা বলি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


