মিথ্যাবাদী ডিবি কর্মকর্তা মনিরুল ইসলাম
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামায়াত শীর্ষ নেতাদের সম্পর্কে অসত্য মন্তব্য থেকে বিরত থাকতে ডিবি কর্মকর্তা মনিরুলের প্রতি আহবানডিবি পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম
'জেএমবি কর্তৃক পুলিশের উপর বোমা নিক্ষেপ ও সন্ত্রাসী হামলায় জামায়াতের ৩ শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহীদের সম্পৃক্ততার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন' মর্মে গতকাল জুমাবার যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো: তাসনীম আলম এক বিবৃতিতে বলেছেন, তার এ মন্তব্য সম্পূর্ণ অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জেএমবি কর্তৃক পুলিশের ওপর বোমা নিক্ষেপ ও সন্ত্রাসী হামলার সাথে জামায়াতে ইসলামীর উপরে উল্লেখিত ৩ নেতার দূরতম কোন সম্পর্ক নেই। কাজেই তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার যে কথা তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে তা সর্বৈব মিথ্যা। একজন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এ ধরণের কোন বেআইনি মন্তব্য করতে পারেন না। তার এ মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। তাদের মিথ্যা মামলায় জড়ানোর হীনউদ্দেশ্যেই এ মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে তিনি জামায়াতের শীর্ষ নেতাদের সম্পর্কে এ ধরণের অসত্য মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ডিবি পুলিশ মনিরুল ইসলামের প্রতি আহবান জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন