somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধান শিক্ষক ভজন কুমারের হাতে ছাত্রী ধর্ষণের অভিযোগ

১৭ ই জুলাই, ২০১১ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা

শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার ভাবনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ভজন কুমার শিকদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ঘটনার দিন ধর্ষিতা শিশু ও তার মা-বাবা মহম্মদপুর থানায় মামলা করতে গেলেও তদন্তের নামে পুলিশ তিন দিন পর গতকাল শনিবার মামলাটি এজাহারভুক্ত করে। অভিযুক্ত শিক্ষক একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত হওয়ায় ক্ষমতাসীন দলের স্খানীয় কয়েকজন নেতা তাকে রক্ষায় প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জানা গেছে, প্রথমে ধর্ষিতার পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে এবং পরে অর্থের প্রলোভনে তারা আপসের চেষ্টা করেন। পুলিশকে মোটা অঙ্কের অর্থ দিয়ে মামলাটি এখন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্র জানায়, গত বুধবার সকালে বিনোদপুরের ভাবনপাড়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন কুমার শিকদার প্রাইভেট পড়ানোর কথা বলে পাসের সালাম মোল্লার নির্জন বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় বাড়ির গৃহকর্তা ও গৃহকর্ত্রী চাকরির কারণে বাইরে ছিলেন। বাড়ির একটি কক্ষ আগে থেকেই ওই শিক্ষক প্রাইভেট পড়ানোর জন্য ব্যবহার করতেন। তিনি শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। এ সময় তারাা ভজন কুমারকে আপত্তিকর অবস্খায় দেখতে পান বলে জানান।
এ ঘটনার পর থেকে শিশুটির দরিদ্র পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
উল্লেখ্য, এবার উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ভজন কুমার শিকদার।
এ বিষয়ে শিশুর পিতা দরিদ্র ভ্যানচালক অভিযোগ করেন, ঘটনার পর থেকে ভজন কুমার তাকে ভয়-ভীতি ও নানা প্রলোভন দেখাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ বলে কি বিচার পাবো না।’
মামলার বাদি ও শিশুটির মা বলেন, ‘থানায় তিন দিন ঘুরেছি, ওসি মামলা নেয়নি। বলেছে, আগে মেডিক্যাল পরে মামলা।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ বলেন, ‘আগে মামলা হয়, পরে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। শনিবার মামলা হওয়ার পর আমি তদন্ত করছি।’
মহম্মদপুর থানার ওসি শামছুল হক বলেন, ‘তদন্তের পর মামলা নেয়া হয়েছে।’
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১১ রাত ৯:০২
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×