somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং অসাধারন কিছু গ্রাফিক ডিজাইনের বড় একটা কালেকশন(ছবি যেখানে গল্প বলে) B:-) B:-) । মিস করবেন না কিন্ত :) :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আডভার্টাইসিং এর স্টুডেন্ট হিসেবে আমাকে গ্রাজুয়েশনের প্রথম দিকে কয়েকটা কোর্স করতে হয়েছিল গ্রাফিক ডিজাইনের উপর। তখন বেশ আগ্রহ থাকলেও দেখা যেত ইজি কাজে বিজি থাকতাম বেশি। কাজের কাজ কিছুই করতাম না। ভার্সিটি লাইফের প্রথম দু এক সেমিস্টারে যা হয় আরকি। তার উপর সরকারি মেডিকেল থেকে চলে এসে ভর্তি হয়েছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। প্রচন্ড ফ্রাস্টেটেড লাইফ লিড করছিলাম। এখন অবশ্য খুবই মজা পাচ্ছি এই সাব্জেক্ট এ পড়ে। নতুন আর বেশ চ্যলেঞ্জিং একটা সাব্জেক্ট।যাই হোক আমার কয়েকটা কোর্স ছিলো ডিজাইনিং এর উপর। যেমন- আডভার্টাইসিং ডিজাইনিং কন্সেপ্ট, ইমেজ ম্যানিপুলেশন, কম্পিউটার এপ্লিকেশন ইন আডভারটাইজ ইত্যাদি ইত্যাদি।মনে পড়ে টিচাররা এই সব ক্লাশ নিতে গিয়ে নানা রকম ডিজাইন দেখতো। এত সুন্দর সব ডিজাইন, চিন্তা করেই পেতাম না মানুষ কিভাবে এত ক্রিয়েটিভ চিন্তা করতে পারে।এমন সব পিকচার, এড, কন্সেপ্ট তখন দেখছিলাম যে মাঝে মধ্যে আটকে যেতাম। ছোট্ট একটা ছবিতে কত গভিরতাই না লুকিয়ে থাকতে পারে। দু মিনিটের একটা শর্টফিল্ম হয়তো সারা জীবন ভাবনার খোরাক জন্মায়।

সেই সময় আমার মাঝে নতুন একটা উপলদ্ধি হয়। বুঝলাম, ক্রিয়েটিভিটি আসলে দু ধরনের হয়। একটা ইশ্বর প্রদত্ত বাই বর্ন, আরেকটা শিক্ষা,অভ্যাস আর অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে নেয়া। অবশ্য সৃষ্টিশিলতা যদি শেখানো যেত তবে রবীন্দ্রনাথের পর সবচেয়ে বড় কবি হত তার ছেলে। তবে যাই হোক না কেন, আমার মনে হয় উপযুক্ত শিক্ষার মাধ্যমে আর প্রাক্টিস করে অনেক কিছুই অর্জন করা সম্ভব। আপনি যত বেশি দেখবেন, যত জানবেন, ততই আপনার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হবে, সৃষ্টিশিলতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

এই ধারনা থেকেই শুরু করলাম নতুন উদ্যমে আকাআকি, ছবি তোলা, মুভি দেখা। নতুন নতুন কন্সেপ্টের চিন্তাও করা শুরু করলাম। জানিনা ক্রিয়েটিভ হতে পেরেছি কিনা, কিন্ত এটুকু নির্দ্বিধায় বলতে পারি, শিখার আগ্রহ বেড়ে গেছে অনেক।

সে সময়ে কালেক্ট করা কিছু ছবি নিয়ে আজকের পোস্ট। স্যরি স্মৃতিচারন করে আপনাদের বোর করার জন্য। :#>
ক্রিয়েটিভ ডিজাইনিং এর দুনিয়ায় আপনাদের স্বাগতম। !:#P !:#P

ভালোবাসার গল্পকে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন


সময় যখন থমকে থাকে।


ডেভলপমেন্ট কমিউনিকেশন খুবি দরকারি একটা জিনিস, তাই না? দেশ,ভাষার বাধা ভেদ করে।

নিউজ মিডিয়ার এড। খবরের ভিতরের খবর।



বন্ধ করুন নারী নির্যাতন।


মনের কথা বলিতে ব্যকুল।


অস্ট্রেলিয়ান একটা প্রিন্ট মিডিয়ার এড।


প্লাস্টিক সার্জারি করবেন ?

নিজের ভাষায় প্রকাশ করুন।


মুখের টেস্ট কি চায় ?


চিপ্সের এড। আপনাকে জাগিয়ে রাখবে প্রতি কামড়ে।


লায়ন সিটি।


সবকিছু করুন প্লান করে। না হলে এই অবস্থাই হবে।


মিল্ক ??


আমার চয়েস আমিই করবো।


ক্যামেরার এড। সময়কে ধরে রাখে লেন্সে।


এইটাও ক্যমেরাপ্রেমীদের জন্য।


কিভাবে ভালোবাসবেন এটাও শিখতে হবে?


নিজের পৃথিবী সাজান নিজের মত করে।


এইটা আমার জন্য। চিকন হওয়া দরকার :(

তৈরি করুন নিজের পথ।


কফি খান আর তাগড়া ঘোড়া হয়ে যান।


বনসাই।


জীবনের ভার সামলানো এত কষ্ট ?

এইটা সাহস করে দিয়ে দিলাম। ছবিটা আমার তোলা। ডিজাইনটাও আমার করা।ইহাকে বলা হয় টাইপোগ্রাফি। প্রিন্ট মিডিয়ার এডের জন্য তৈরি করা।
ভালো হয়নাই বেশি। :#> :#>


----------------------------------------------------------

পোস্ট উৎসর্গ 'এ টিমের' সকল জীবিত ও ঘুমন্ত মেম্বার ও সাপোর্টারদের। আমার মনে হয় ব্লগে নির্ভেজাল একটা এটিম তৈরি করার সময় হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
৫২টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×